শিক্ষা

ধর্ম নিয়ে ইবি শিক্ষার্থীর কটুক্তি, তদন্ত কমিটি গঠন

আদিল সরকার, ইবি : ইসলাম ধর্মের পবিত্র স্থান মক্কা ও জমজম কুপকে কটুক্তি করার অভিযোগে ইসলামী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করেছে কর্তৃপক্ষ। সোমবার ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ সাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে। বিভাগীয় একাডেমিক কমিটির সুপারিশের ভিত্তিতে এ তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানান তিনি।

খোঁজ নিয়ে জানা যায়, গত শুক্রবার (৩০ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের আরবি ভাষা ও সাহিত্য বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আব্দুল্লাহ আল হাদী ফ্রান্সে মহানবীকে ব্যাঙ্গ করায় বাংলাদেশি মুসলমানদের ফরাসি পণ্য বর্জনের দাবির বিরোধীতা করেন। পাশাপাশি ফরাসি পণ্য বর্জন না করার পক্ষে যুক্তি তুলে ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। সেখানে তিনি ইসলামের পবিত্র মক্কা ও জমজম কূপকে 'তথাকথিত পবিত্র মক্কা ও 'তথাকথিত পবিত্র জমজম কূপ' বলে কটুক্তি করেন।

ইসলামিক বিষয়ে তার এরুপ তাচ্ছিল্যকর মন্তব্যের স্ট্যাটাসটি ফেসবুকে ভাইরাল হলে শিক্ষার্থীদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়। এসময় শিক্ষার্থীরা প্রতিবাদ জানিয়ে হাদিকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের দাবি তুলেন। পাশাপাশি তাকে আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি করেন। তাঁর বিরুদ্ধে এর আগেও মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করে বিভিন্ন পোস্ট ও বিরুপ মন্তব্য করার অভিযোগ রয়েছে বলে জানা গেছে। কিছুদিন আগে মুসলমানদের কুরবানি নিয়ে ফেসবুকে আপত্তিকর মন্তব্য লিখে স্ট্যাটাস দিলে সকলের কাছে সমালোচিত হন হাদী। এদিকে হাদির একই অভিযোগের প্রেক্ষিতে আলিমে পড়া অবস্থায় ঝালোকাঠি এনএস কামিল মাদ্রাসা থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছিল বলেও জানা যায়।

হাদীর ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার এই অভিযোগটি সংশ্লিষ্ট বিভাগের নজরে আসলে একাডেমিক সভায় প্রশাসনের কাছে বিভাগ থেকে গত ৩১ অক্টোবর তার ছাত্রত্ব বাতিল করে বিশ্ববিদ্যালয় থকে স্থায়ী বহিষ্কার ও তাকে আইনের আওতায় আনার সুপারিশ জানানো হয়। বিভাগের এই সুপারিশের প্রেক্ষিতে সোমবার তার বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেন।

কমিটিতে কলা অনুষদের ডিন অধ্যাপক ড. সারওয়ার মোর্শেদকে আহ্বায়ক করে আরবি ভাষা ও সাহিত্য বিভাগের সভাপতি অধ্যাপক ড. এম এম মনোয়ার আলী ও ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. সাঈদুর রহমানকে সদস্য করা হয়েছে। কমিটিকে আগামী দুই সপ্তাহের মধ্যে তদন্ত কার্য সম্পন্ন করে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

সান নিউজ/এএস/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা