শিক্ষা

ইসলামী বিশ্ববিদ্যালয়ের জিয়া হলে চুরি

ইবি প্রতিনিধি, কুষ্টিয়া : ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শহীদ জিয়াউর রহমান হলে চুরির ঘটনা ঘটেছে। হলের দক্ষিণ ব্লকের ১২০ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে। বেলকনির গ্রিল কেটে রুমে থেকে বৈদ্যুতিক ফ্যান, ব্যাগ, পোশাক, থালাবাসনসহ বিভিন্ন জিনিসপত্র নিয়ে যায় বলে সোমবার ভুক্তভোগি শিক্ষার্থী জানিয়েছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, কক্ষের মুল দরজা সিলগালা করা থাকলেও পেছন দিক থেকে কক্ষে প্রবেশ করে দুর্বৃত্তরা। নিচতলার ওই কক্ষের লোহার পাত দিয়ে তৈরী গ্রিল কেটে রুমে প্রবেশ করে তারা। এসময় আলমারি ভেঙ্গে বৈদ্যুতিক ফ্যান, ব্যাগ, পোশাক, থালাবাসনসহ বিভিন্ন জিনিসপত্র নিয়ে যায় দুর্বৃত্তরা।

তবে সোমবার দুপুরের কক্ষে প্রবেশ করে চুরির ঘটনাটি বুঝতে পারলেও ঘটনাটি বেশ কিছুদিন আগের বলে ধারণা করছেন ওই কক্ষের শিক্ষার্থী আবু বকর। তিনি আরও জানান, এখনও সঠিক ভাবে বলতে পারছি না রুমের কি কি চুরি হয়েছে। কেননা রুমের অন্য দুজন শিক্ষার্থী এলে বোঝা যাবে তাদেরও কিছু চুরি হয়েছে কিনা।

এদিকে চুরির ঘটনায় অন্যান্য শিক্ষার্থীরাও হলের জিনিসপত্রের নিরাপত্তা নিয়ে শঙ্কায় রয়েছেন । কেননা করোনার কারণে গত মার্চ থেকে বিশ্ববিদ্যালয় বন্ধ রয়েছে। এতে আবাসিক হলে শিক্ষার্থীদের প্রয়োজনীয় বহু জিনিসপত্র রয়ে গেছে। তাই শিক্ষার্থীরা ক্যাম্পাসে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছেন।

এবিষয়ে জানতে চাইলে জিয়া হলের প্রভোস্ট অধ্যাপক ড. আকরাম হোসেন মজুমদার জানান, এ বিষয়ে আমি কিছুই জানিনা। হলে চুরির ঘটনা কেবল শুনলাম। হলের নিরাপত্তার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, সিকিউরিটি গার্ড থাকাকালীনও এমন ঘটনা আশা করা যায় না। বুধবার হলে গিয়ে আমি বিষয়টি খোঁজ নিব।

প্রক্টর অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্মণ বলেন, এবিষয়ে প্রভোস্টরা বলতে পারবেন। আমি এখনো কিছু জানিনা।

সান নিউজ/এএস/এনকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা