ছবি: সংগৃহিত
শিক্ষা

৯ আগস্ট থেকে শুরু আলিমের ব্যবহারিক পরীক্ষা

সান নিউজ ডেস্ক

চলতি বছরের আলিম পরীক্ষার ব্যবহারিক বিষয়ের সময়সূচি প্রকাশ করেছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। আগামী ৯ আগস্ট থেকে ১৮ আগস্ট পর্যন্ত ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই সময়ের মধ্যেই সব ব্যবহারিক পরীক্ষা সম্পন্ন করার নির্দেশ দিয়েছে বোর্ড।

রোববার (২ আগস্ট) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে মাদ্রাসা শিক্ষা বোর্ড জানায়, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার নম্বর আগামী ২৫ আগস্টের মধ্যে অনলাইনের মাধ্যমে বোর্ডে পাঠাতে হবে। একই সঙ্গে ব্যবহারিক উত্তরপত্র, স্বাক্ষরলিপি এবং সংশ্লিষ্ট কাগজপত্র ভারপ্রাপ্ত কর্মকর্তা বা তার মনোনীত প্রতিনিধির মাধ্যমে সরাসরি বোর্ডের আলিম শাখায় জমা দিতে হবে।

বোর্ড আরও জানিয়েছে, পরীক্ষার্থীদের নিজ দায়িত্বে কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা বা অধ্যক্ষের কাছ থেকে ব্যবহারিক পরীক্ষার তারিখ, সময় ও স্থান জেনে নিতে হবে। এছাড়া ব্যবহারিক উত্তরপত্রে অবশ্যই প্রবেশপত্রে উল্লেখিত কেন্দ্র কোড ব্যবহার করতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বন্যার কারণে স্থগিত হওয়া আলিম পরীক্ষাগুলো পূর্বঘোষিত সময়সূচির ধারাবাহিকতায় বাংলা দ্বিতীয় পত্র (বিষয় কোড–২৩৭) পরীক্ষা দিয়ে শুরু হবে। স্থগিত পরীক্ষাগুলোর সংশোধিত সময়সূচি পরে প্রকাশ করা হবে।

সান নিউজ/ জামান

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা