ছবি: সংগৃহিত
শিক্ষা
চালু হচ্ছে ‘বইপড়া কর্মসূচি’

জেলা শিক্ষা কর্মকর্তাদের মাউশির জরুরি নির্দেশনা

সান নিউজ ডেস্ক

মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে পাঠাভ্যাস গড়ে তুলতে পরীক্ষামূলকভাবে (পাইলট) ‘বইপড়া কর্মসূচি’ চালুর উদ্যোগ নিয়েছে সরকার। এ কার্যক্রম বাস্তবায়নের জন্য দেশের প্রতিটি উপজেলা ও থানা থেকে তিনটি করে শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচন করতে জেলা শিক্ষা কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।

বৃহস্পতিবার (৩১ জুলাই) এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করে মাউশি।

নির্দেশনায় বলা হয়েছে, প্রধানমন্ত্রীর নির্দেশনা এবং উচ্চপর্যায়ের সভায় নেওয়া সিদ্ধান্তের আলোকে মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীদের মধ্যে নিয়মিত বই পড়ার অভ্যাস তৈরির লক্ষ্যে এ পাইলট কর্মসূচি বাস্তবায়ন করা হবে।

মাউশির নির্দেশনা অনুযায়ী, প্রতিটি উপজেলা বা থানা থেকে একটি বালক বিদ্যালয়, একটি বালিকা বিদ্যালয় এবং একটি মাদরাসা নির্বাচন করতে হবে। অর্থাৎ প্রতিটি উপজেলা বা থানা থেকে মোট তিনটি শিক্ষা প্রতিষ্ঠান এ কর্মসূচির আওতায় আনা হবে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, নির্বাচিত শিক্ষা প্রতিষ্ঠানগুলোর তালিকা আগামী তিন দিনের মধ্যে ই-মেইলের মাধ্যমে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে পাঠাতে হবে।

জেলা শিক্ষা কর্মকর্তারা নিজ নিজ জেলার প্রতিটি উপজেলা ও থানার নির্বাচিত প্রতিষ্ঠানগুলোর তালিকা সংগ্রহ করে একত্রিত করবেন এবং তা মাউশিতে পাঠাবেন। এ তালিকার ভিত্তিতেই ‘বইপড়া কর্মসূচি’র পাইলট কার্যক্রম বাস্তবায়নের পরবর্তী উদ্যোগ নেওয়া হবে।

সান নিউজ/ জামান

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের

মক্কা চুক্তির আওতায় সৌদি আরবকে সামরিক সহায়তার প্রস্তাব দিয়েছে তুরস্ক। গত ৭ আগ...

অপ্রতিমের মৃত্যুতে শোবিজ তারকাদের ক্ষোভ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্...

জ্বালানি তেলের দাম বাড়লো ২০ টাকা

জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা করে বাড়ানো হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) থে...

দীপিকা-রণবীরের ঘরে নতুন অতিথি

দ্বিতীয় সন্তানের মা-বাবা হয়েছেন বলিউডের তারকা দম্পতি দীপিকা পাড়ুকোন ও রণবীর স...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

হারার পর রেফারিংয়ে ক্ষুব্ধ মরিনহো

মাদ্রিদ ডার্বিতে আতলেতিকোর কাছে হারের পর ম্যাচের ফলাফলের চেয়ে রেফারিং নিয়েই ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা