শিক্ষা

খালেদা জিয়ার মৃত্যু নিয়ে কটুক্তি, মাদ্রাসার অধ্যক্ষকে অপসারণের দাবি

এস এম রেজাউল করিম, ঝালকাঠি

বেগম খালেদা জিয়ার মৃত্যু নিয়ে কটুক্তিকারি ঝালকাঠির রাজাপুর কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ জাকির হোসেনের অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে।

বুধবার (৭ জানুয়ারি) সকাল ১০টায় মাদ্রাসার সামনে প্রায় ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন পনির মৃধা, মাসুম, রবিউল ও সায়েম আকন।

এ সময় বক্তারা বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে নিয়োগ পাওয়া রাজাপুর কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা জাকির হোসেন তিনবারের প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যু নিয়ে কটুক্তি করেছেন। তিনি খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে মাদ্রাসার হোয়াটসঅ্যাপ গ্রুপে লিখেছেন:
“বাংলাদেশের আরেক নাটকীয়তার অবসান ঘটলো। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।”

মাদ্রাসা অধ্যক্ষের কটুক্তির প্রতিবাদ করায় স্থানীয়দের সহ এক সংবাদকর্মীকে মামলার হুকুমি দেওয়া হয় মাদ্রাসার প্যাডে লিখিত এক বিজ্ঞপ্তিতে। এরপরই ক্ষোভে ফুঁসে উঠে এলাকাবাসী।

এ ছাড়াও মাদ্রাসা সুপারের বিরুদ্ধে শিক্ষার্থীদের অভিভাবকদের সাথে বাজে আচরণ সহ নানা স্বেচ্ছাচারিতার অভিযোগ রয়েছে। মানববন্ধনে বক্তারা দ্রুত মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা জাকির হোসেনের অপসারণের দাবি জানান। মানববন্ধন শেষে বিক্ষুদ্ধ এলাকাবাসী অধ্যক্ষের কক্ষে তালা ঝুলিয়ে দেন।

সাননিউজ/আরআরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা