ছবি: সান নিউজ
শিক্ষা

মানসম্মত শিক্ষা ও আধুনিক প্রযুক্তির সমন্বয়ে যাত্রা শুরু হলো ইনোভেশন মডেল স্কুলের

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার মিরপুরে ‘প্রাইভেট ও কোচিংমুক্ত’ শিক্ষা এবং আধুনিক প্রযুক্তিনির্ভর পাঠদানের অঙ্গীকার নিয়ে যাত্রা শুরু করলো ‘ইনোভেশন মডেল স্কুল’ নামে একটি শিক্ষা প্রতিষ্ঠান।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে মিরপুর উপজেলার আমলা বাজারের পূর্বপাশে স্থানীয় সানি ভিলা চত্বরে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এই ব্যতিক্রমী শিক্ষা প্রতিষ্ঠানের উদ্বোধন করা হয়। আমলা সরকারি কলেজের অধ্যক্ষ আ. জে. এম. মনিরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই নতুন শিক্ষাধারার উদ্বোধন করেন।

মিরপুর ইংরেজি ভার্সন স্কুলের (মেভস) অধ্যক্ষ মোহাম্মদ মুজিবুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আমলা সরকারি কলেজের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মো. আব্দুস সালাম, স্থানীয় কুশাবাড়ি চরপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিজানুর রহমান, সহকারী শিক্ষক মো. ফিরোজ মাহমুদ, ট্রাভেলার্স ফ্যাশনের স্বত্বাধিকারী সোজাউদ্দিন খাঁন এবং ইউপি সদস্য আশরাফুল হক আশা।

এ সময় বক্তারা বলেন, নৈতিকতা ও মানবিক মূল্যবোধের পাশাপাশি ইংরেজি ভাষা ও প্রযুক্তিতে দক্ষ প্রজন্ম গড়তে এই স্কুলটি এলাকায় উদাহরণ হয়ে থাকবে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে ইনোভেশন মডেল স্কুলের প্রধান শিক্ষক মাসুম আল মাজী প্রতিষ্ঠানের বিশেষত্ব তুলে ধরে বলেন, “আমরা কেবল চিরাচরিত পুঁথিগত বিদ্যা নয়, বরং মানসম্মত শিক্ষার সঙ্গে আধুনিক প্রযুক্তির কার্যকর সমন্বয় ঘটিয়েছি। বর্তমান যুগের চাহিদাকে মাথায় রেখে আমরা আমাদের শিক্ষার্থীদের জন্য প্রতিদিন ‘ইংলিশ স্পোকেন’ ক্লাসের ব্যবস্থা রেখেছি, যাতে তারা আন্তর্জাতিক ভাষায় দক্ষ হয়ে গড়ে ওঠে।”

তিনি আরও বলেন, শ্রেণিকক্ষেই পাঠ্যবইয়ের সম্পূর্ণ পাঠদান সম্পন্ন হওয়ায় শিক্ষার্থীদের আলাদা কোনো প্রাইভেট বা কোচিংয়ের প্রয়োজন হবে না, যা অভিভাবকদের আর্থিক ও মানসিক দুশ্চিন্তা লাঘব করবে। বর্তমানে এই প্রতিষ্ঠানটিতে প্লে থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। পর্যায়ক্রমে একে এসএসসি পর্যন্ত পূর্ণাঙ্গ মাধ্যমিক বিদ্যালয়ে রূপান্তরের পরিকল্পনা রয়েছে।

অনুষ্ঠানের শেষ পর্বে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মো. সাইফুল্লাহ।

সাননিউজ/আরআরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা