ছবি: সান নিউজ
শিক্ষা

খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়ে আওয়ামী লীগের শাস্তির দাবি ইবি বৈছাআ'র

ইবি প্রতিনিধি

সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক ও বিনম্র শ্রদ্ধা জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা। সেই সাথে তারা তার মৃত্যুতে আওয়ামী লীগকে দায়ী বলে দাবি করেছে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ইবি শাখার আহ্বায়ক এসএম সুইট ও সদস্য সচিব ইয়াশিরুল কবির সৌরভের স্বাক্ষরিত বিবৃতিতে শোকবার্তা জানানো হয়।

শোক বিবৃতিতে সংগঠনটি জানায়, বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের এক দৃঢ় প্রতীক। স্বৈরাচারবিরোধী সংগ্রাম, গণতন্ত্র প্রতিষ্ঠা এবং মানুষের মৌলিক অধিকার রক্ষায় তাঁর অবিচল অবস্থান দেশের রাজনৈতিক ইতিহাসে এক অনন্য অধ্যায় হয়ে থাকবে।

বিবৃতিতে আরও বলা হয়, দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি নির্যাতন, কারাবরণ ও নানা প্রতিকূলতার মুখোমুখি হয়েও কখনো আপস করেননি। তাঁর এই সাহসিকতা ও দৃঢ়তা বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

সংগঠনটি উল্লেখ করে, বৈষম্য, অন্যায় ও দমন-পীড়নের বিরুদ্ধে যে সংগ্রাম আজও চলমান, সেই লড়াইয়ে বেগম খালেদা জিয়ার জীবন ও আদর্শ আমাদের নৈতিক শক্তি জোগাবে। তাঁর ইন্তেকালে জাতি একজন অভিজ্ঞ রাষ্ট্রনায়ককে হারাল, যা নিঃসন্দেহে অপূরণীয় ক্ষতি।

শোক বিবৃতিতে মরহুমার রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবার, সহযোদ্ধা ও দেশবাসীর প্রতি গভীর সমবেদনা জানানো হয়। পাশাপাশি মহান আল্লাহ তায়ালার দরবারে তাঁর জান্নাতুল ফেরদৌস নসিব এবং দেশবাসীকে এই শোক বহনের শক্তি দানের প্রার্থনা করা হয়।

বিবৃতির শেষাংশে সংগঠনটি দৃঢ়ভাবে দাবি করে, বেগম খালেদা জিয়ার মৃত্যু স্বাভাবিক নয়। বরং এটি রাজনৈতিকভাবে পরিকল্পিত নিপীড়নের ফল। এর দায় সরাসরি আওয়ামী লীগ ও তৎকালীন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ওপর বর্তায়। ঘটনাটিকে হত্যাকাণ্ড হিসেবে বিবেচনা করে, আওয়ামী লীগসহ সংশ্লিষ্ট সব পক্ষের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করার জোর দাবি জানানো হয়।

সাননিউজ/আরআরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা