ছবি: সান নিউজ
শিক্ষা

কুষ্টিয়ার মিরপুরে বৃত্তি পরীক্ষায় অংশ নিল ২৬০ জন শিক্ষার্থী

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার মিরপুরে বেসরকারি উদ্যোগে শিক্ষার্থীদের নিয়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় মেভস স্টাইপেন্ড একাডেমির আয়োজনে রোববার (২৮ ডিসেম্বর) সকাল থেকে বেলা ১টা পর্যন্ত এই বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার ২০টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ২৬০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।

বৃত্তি পরীক্ষায় পরিদর্শকের দায়িত্ব পালন করেন মিরপুর মাহমুদা চৌধুরী কলেজের সাবেক অধ্যাপক শাহ আক্তার মামুন, মিরপুর মাধ্যমিক বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী রোকনুজ্জামান প্রমুখ।

মেভস স্টাইপেন্ড একাডেমি বৃত্তি প্রকল্পের পরিচালক মোহাম্মদ মজিবুল হক বলেন, অদম্য মেধাবীদের শিক্ষা ক্ষেত্রে এগিয়ে নিতে প্রতিবারের মতো এ বছরও নেভস স্টাইপেন্ড একাডেমি বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়েছে। এতে মিরপুর উপজেলার ২০টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ২৬০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।

তিনি আরও বলেন, শিক্ষার মানোন্নয়নে ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম আরও বেগবান হবে বলে তিনি আশা করেন।

সাননিউজ/আরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা