ছবি: সান নিউজ
শিক্ষা

সাতবাড়িয়া প্রি-ক্যাডেট স্কুলের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ

রাজীব চৌধুরী, কেশবপুর

যশোর জেলার কেশবপুরে সাতবাড়িয়া প্রি-ক্যাডেট স্কুলের শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকালে সাতবাড়িয়া প্রি-ক্যাডেট স্কুল চত্বরে উক্ত ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

১০ নং সাতবাড়িয়া ইউনিয়নের বিএনপি নেতা মো. শাহাদুল হকের সভাপতিত্বে এবং কেশবপুর উপজেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক শেখ আসাদুল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠিত ফলাফল প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১০ নং সাতবাড়িয়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জি. এম. আবুল হোসাইন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক আব্দুস সাত্তার, ইউনিয়ন কৃষক দলের সভাপতি মো. সিরাজুল ইসলাম, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. মাহাবুর রহমান বাবু, ইউনিয়ন যুবদল নেতা আব্দুল হক, সাতবাড়িয়া প্রি-ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষিকা রেবা পালসহ সহকারী শিক্ষক-শিক্ষিকাবৃন্দ এবং কেশবপুর নিউজ ক্লাবের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক রাজীব চৌধুরী প্রমুখ।

এছাড়া উক্ত বার্ষিক ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অত্র স্কুলের কোমলমতি শিক্ষার্থী ও তাদের অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। ফলাফল প্রকাশ শেষে মেধাবী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

সাননিউজ/আরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা