ছবি: সান নিউজ
শিক্ষা

লক্ষ্মীপুরে মাদ্রাসার জমি দখলের চেষ্টা, শিক্ষকের উপর হামলা

সোলাইমান ইসলাম নিশান, লক্ষ্মীপুর

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে একটি ঐতিহ্যবাহী মাদ্রাসার জমি অবৈধভাবে দখলের চেষ্টা এবং শিক্ষকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকালে সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানার ১২নং চর শাহী ইউনিয়নের নুরুল্যাপুর হাজী কালামিয়া ইসলামীয়া দাখিল মাদ্রাসার সামনে এই মানববন্ধনে অংশ নেন মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসী।

মানববন্ধনে বক্তারা বলেন, “হাজী কালামিয়া দানকৃত জমির ওপর দীর্ঘদিন ধরে মাদ্রাসার শিক্ষা কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। তবে সম্প্রতি আব্দুল্লা আল মামুন শিপন নিজেকে ওয়ারিশ দাবি করে বালু ফেলে মাদ্রাসার জমি দখলের চেষ্টা চালাচ্ছেন।”

বক্তারা আরও অভিযোগ করেন, জমি দখলের প্রতিবাদ করায় গত ২৫ ডিসেম্বর রাতে শিপনের নেতৃত্বে চন্দ্রগঞ্জ পশ্চিম বাজার এলাকায় মাদ্রাসার শিক্ষক ফারুকের ওপর হামলা চালানো হয়। একই সঙ্গে মাদ্রাসার সুপারকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

মানববন্ধনে দ্রুত অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং মাদ্রাসার জমি দখলমুক্ত রাখার জন্য প্রশাসনের হস্তক্ষেপ দাবি করা হয়।

মানববন্ধনে উপস্থিত ছিলেন মাদ্রাসার শিক্ষক সাইফুল ইসলাম, মাওলানা ইয়াহিয়া, অভিভাবক জাহাঙ্গীর, মোঃ খোকন, তোফাজ্জল হোসেন বাবুল, প্রাক্তন শিক্ষার্থী রনি, সহ মাদ্রাসার শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা।

সাননিউজ/আরআরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা