ছবি: সংগৃহীত
শিক্ষা
১৪ মে কালো দিবস ঘোষণা

জবির সাবেক-বর্তমান শিক্ষার্থীদের সমাবেশ সকালে, জুমার পর গণঅনশন

গত ১৪ মে শিক্ষক-শিক্ষার্থীদের ওপর ন্যক্কারজনক পুলিশি হামলার ঘটনায় দিনটিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) কালো দিবস ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ মে) রাত সাড়ে ১১টায় যমুনা অভিমুখী সড়কে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. রইছ উদদীন।

অধ্যাপক ড. মো. রইছ উদদীন জানান, আজ সকাল ১০টায় সমাবেশ করবেন সাবেক-বর্তমান সকল শিক্ষার্থী। জুমার নামাজের পরে গণঅনশনে বসবেন আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীরা।

তিনি বলেন, আমরা কাল (আজ শুক্রবার) থেকে প্রতিটি বিভাগের চেয়ারম্যানকে নির্দেশ দেব সিআর গ্রুপে জানিয়ে দেওয়ার জন্য, যেন সব বিভাগের সকল সেমিস্টারের শিক্ষার্থীরা আন্দোলনে আসে। কাল থেকে (আজ শুক্রবার) আন্দোলনে এলে শিক্ষার্থীরা সেমিস্টারে এটেনডেন্স পাবে।

তিনি আরো বলেন, আমরা সকাল ১০টায় সাবেক বর্তমান সকল শিক্ষার্থীরা একত্রিত হয়ে এখানে জড়ো হব। এখান থেকে এভাবে ফেরত যাব না।

অধ্যাপক ড. মো. রইছ উদদীন বলেন, শুক্রবার আমরা সকলে বসে সম্মিলিতভাবে সিদ্ধান্ত নেব আগামী দিনের কর্মসূচি কী দেওয়া যায়?

সাননিউজ/ইউকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা