শিক্ষা

নীলফামারীতে জেলা পর্যায়ে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার উদ্বোধন

নীলফামারী প্রতিনিধি

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৫’র জেলা পর্যায়ের প্রতিযোগিতা শুরু হয়েছে।

শনিবার (২৬ এপ্রিল) সকালে নীলফামারী বড়মাঠে প্রতিযোগীতার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসার কুমারেশ চন্দ্র গাছি’র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মোহসিন। সহকারি জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান ও রবিউল ইসলাম, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জছিজুল আলম মন্ডল বক্তব্য দেন।

সহকারি জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান জানান, জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার মধ্যে রয়েছে ক্রীড়া, সাংস্কৃতিক, বিষয় ভিত্তিক কুইজ ও কাবিং। তিনি আরো বলেন, উপজেলা পর্যায়ে প্রথম স্থান অধিকারী শিক্ষার্থীরা জেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশ গ্রহণ করছে। ২৯ এপ্রিল রংপুর পিটিআইতে বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

সাননিউজ/ইউকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা