বগুড়া প্রতিনিধি
শিক্ষা

বিদেশে উচ্চ শিক্ষায় চুক্তিবদ্ধ হচ্ছে পুণ্ড্র বিশ্ববিদ্যালয়

বগুড়া প্রতিনিধি

আধুনিক ও মানসম্মত শিক্ষা নিশ্চিতে বগুড়ার পুন্ড্র বিশ্ববিদ্যালয় দায়িত্বশীল ভূমিকা রাখছে। স্কলারশিপ নিয়ে বিদেশে উচ্চশিক্ষা নিশ্চিতে নিউরন এডুকেয়ারের সাথে চুক্তিবদ্ধ হতে যাচ্ছে। বিশ্বজুড়ে শিক্ষার্থীদের মেধা ও দক্ষতার স্বাক্ষর রাখতে স্বনামধন্য বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে পারস্পরিক চুক্তির প্রক্রিয়া চলমান রয়েছে।

শুক্রবার (২৫ এপ্রিল) শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত সেমিনারে এ তথ্য দেন পুন্ড্র বিশ্ববিদ্যালয় বোর্ড অফ ট্রাস্টিজ চেয়ারম্যান ও টিএমএসএস প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড. হোসনে আরা বেগম। এতে সভাপতিত্ব করেন পুণ্ড্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. চিত্তরঞ্জন মিশ্র।

এদিন সকাল থেকে বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে নিউরন এডুকেয়ারের সহযোগিতায় অনুষ্ঠিত সেমিনারে উন্নত দেশগুলোতে উচ্চশিক্ষা প্রাপ্তিতে হাতছানি দেয়া নানা সম্ভাবনার সাথে শিক্ষার্থীদের পরিচিতি করানো হয়।

উত্তর জনপদের নগরী বগুড়ার শিক্ষার্থীরা বিশ্বজুড়ে মেধা ও দক্ষতার প্রদর্শন করতে পারবে উল্লেখ করে নিউরন এডুকেয়ারের চেয়ারম্যান আশরাফুল আলম শামীম বলেন- যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়াসহ ইউরোপের অনেকগুলো দেশের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের সাথে বাংলাদেশের শিক্ষার্থীদের উচ্চ শিক্ষা গ্রহণের সেতুবন্ধনের কাজ করে যাচ্ছেন। অসংখ্য সম্ভাবনাময় সুযোগ হাতছানি দিলেও শুধুমাত্র তথ্য এবং সঠিক যোগাযোগের অভাবে শিক্ষার্থীরা উচ্চশিক্ষা প্রাপ্তিতে বঞ্চিত হয়, যা দুঃখজনক। বিদেশে উচ্চশিক্ষা নিশ্চিতে কাজ করছে নিউরন এডুকেয়ার পরিবার।

সেমিনারে বিশেষ অতিথি ছিলেন পুন্ড্র বিশ্ববিদ্যালয় বোর্ড অফ ট্রাস্টিজের সদস্য আয়েশা বেগম, কোষাধ্যক্ষ অধ্যাপক সুজন শাহ-ই ফজলুল, ব্যবস্থাপনা পরিচালক আখতার হোসেন এবং চিফ এক্সিকিউটিভ অফিসার আব্দুল করিম।

সাননিউজ/ইউকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা