ফেনী প্রতিনিধি
শিক্ষা

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত

ফেনী প্রতিনিধি

ফেনীতে বিশ্ব পরিবেশ দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৭ এপ্রিল) বিকেলে ফেনী আলিয়া কামিল মাদ্রাসায় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এতে পবিত্র কুরআন ও হাদিসের আলোকে পরিবেশ ও প্রতিবেশ সুরক্ষায় বৃক্ষের গুরুত্ব, বন, বন্যপ্রাণি, পাহাড়-টিলার গুরুত্ব এবং জীববৈচিত্র্য সংরক্ষণ বিষয়ে রচনা প্রতিযোগিতায় অর্ধশতাদিক শিক্ষার্থী অংশ নেয়।

বিচারকের দায়িত্ব পালন করেন ফেনী আলিয়া কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুহাদ্দিস মোশাররফ হোসেন, সহকারি শিক্ষক আহম্মদ কবির, ফাজিলপুর মুজিবিয়া ইসলামিয়া আলিম মাদরাসার আরবি প্রভাষক মোহাম্মদ মাঈন উদ্দিন।

এসময় পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক তানভীর হোসেন, জাহানারা ইয়াসমিনসহ পরিবেশ অধিদপ্তরের কর্মকতাবৃন্দ উপস্থিত ছিলেন।

রচনা প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছে ফেনী আলিয়া কামিল মাদ্রাসায়র দশম শ্রেণির শিক্ষার্থী আবদুল্লাহ আল মাশরাফি, দ্বিতীয় হয়েছে নবম শ্রেণির শিক্ষার্থী নুর মোহাম্মদ নিরব, তৃতীয় হয়েছে ফাজিলপুর মুজিবিয়া আলিম মাদরাসার দশম শ্রেণির শিক্ষার্থী মুহাম্মদ আব্দুল হক রায়হান।

সাননিউজ/ইউকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা