সংগৃহীত ছবি
শিক্ষা

পবিপ্রবির রিজেন্ট বোর্ড সদস্য হলেন ড. খন্দকার শরীফুল ইসলাম

নিনা আফরিন,(পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি)র রিজেন্ট বোর্ডের সদস্য নির্বাচিত হয়েছেন বাংলাদেশের বিজ্ঞানীদের সর্ববৃহত প্লাটফর্ম বাংলাদেশ বিজ্ঞান উন্নয়ন সমিতি (বিএএএস)এর সাবেক সভাপতি, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাবেক সভাপতি এবং কীটতত্ত্ব বিভাগের অধ্যাপক (অবঃ) ড. খন্দকার শরীফুল ইসলাম।

আরও পড়ুন: শেষ হলো এমবিবিএস ভর্তি পরীক্ষা

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার সিনিয়র সহকারী সচিব এ.এস.এম. কাসেম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর কর্তৃক পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন-২০০১ এর ১৮(১)(ছ) ও ১৮(৩) অনুযায়ী আগামী ৩ বছরের জন্য বিশিষ্ট শিক্ষাবিদ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কীটতত্ত্ব বিভাগের অধ্যাপক (অবঃ) ড. খন্দকার শরীফুল ইসলামকে বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডের সদস্য হিসেবে মনোনীত করেছেন।

অধ্যাপক ড. খন্দকার শরীফুল ইসলাম বলেন, আমি অত্যন্ত সম্মানিত ও গর্বিত বোধ করছি যে, আমাকে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডের সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে। এটি শুধু আমার জন্য নয়, বরং আমাদের শিক্ষা পরিবার ও সংশ্লিষ্ট সবার জন্য একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত।

আমি বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের কল্যাণে দায়িত্বশীল ভূমিকা পালনের চেষ্টা করবো। একাডেমিক উৎকর্ষতা নিশ্চিত করতে, গবেষণার পরিবেশ উন্নত করতে এবং শিক্ষার্থীদের জন্য একটি আধুনিক ও অন্তর্ভুক্তিমূলক শিক্ষাঙ্গন গড়ে তুলতে আমি কাজ করতে চাই।

অধ্যাপক ড. খন্দকার শরীফুল ইসলাম আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, শিক্ষক, শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট সকলের সহযোগিতা নিয়ে আমরা একটি সুশৃঙ্খল এবং আন্তর্জাতিক মানের শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তুলতে পারব।

আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই এই গুরুত্বপূর্ণ দায়িত্ব আমাকে দেওয়ার জন্য। আশা করি, আমার অভিজ্ঞতা ও দক্ষতা কাজে লাগিয়ে আমি বিশ্ববিদ্যালয়ের কল্যাণে যথাযথ অবদান রাখতে পারবো।

অধ্যাপক ড. খন্দকার শরীফুল ইসলাম বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮১ সালে বিএসসি এজি (সম্মান), ১৯৮২ সালে এমএস
ডিগ্রি, ইংল্যান্ডের লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে ১৯৯৩ সালে কীটতত্ত্বের ওপর গবেষণা করে পিএইচডি ডিগ্রি এবং একই বিশ্ববিদ্যালয় থেকে ১৯৯৬-৯৭ সালে কীটতত্ত্বের ওপর পোস্ট ডক্টরেট ডিগ্রি অর্জন করেন।

আরও পড়ুন: ঢাকা কলেজ নতুন উপাধ্যক্ষ নাছিমা

তিনি ১৯৮৯ সালে কমনওয়েলথ ডিগ্রি, ১৯৯৩ সালে চার্লস ওয়েলস ফেলোশিপ এবং ১৯৯৯ সালে এনএসটি ফেলোশিপ অর্জন করেন।

অধ্যাপক ড. খন্দকার শরীফুল ইসলাম এর গবেষণার সংখ্যা ১৩৪ টি। গুগল স্কলার সাইটেশনস-১১৪৯ এবং এইচ-ইনডেক্স-১৮।

কর্মজীবনে অধ্যাপক ড. খন্দকার শরীফুল ইসলাম ১৯৮৩ সালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কীটতত্ত্ব বিভাগের প্রভাষক হিসেবে যোগদান করে ১৯৮৬ সালে সহকারী অধ্যাপক, ১৯৯৫ সালে সহযোগী অধ্যাপক, ২০০০ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত অধ্যাপক এবং ২০২৩ সাল থেকে এখন পর্যন্ত আইইউবিএটি এর কীটতত্ত্ব বিভাগের অধ্যাপকের দায়িত্ব পালন করছেন ।

এছাড়াও তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কীটতত্ত্ব বিভাগের ২০০২ থেকে ২০০৪ সাল পর্যন্ত সভাপতি, ১৯৮৭ সাল থেকে ১৯৯৯ সাল পর্যন্ত বাকৃবি'র হযরত শাহজালাল হলের প্রভোস্ট, ২০০৫ সাল থেকে ২০০৭ সাল পর্যন্ত ঈসা খাঁ হলের প্রভোস্ট এর দায়িত্ব পালন করেন।

অধ্যাপক ড. খন্দকার শরীফুল ইসলাম বিজ্ঞানীদের সংগঠন এ্যাডভান্সমেন্ট ওফ সায়েন্স (BAAS) এর ২০১৪ সাল এর জুলাই থেকে ২০২০ সাল পর্যন্ত সহ সভাপতি এবং ২০২৩ সাল থেকে এখন পর্যন্ত সংগঠনটির স্বনামধন্য সভাপতির দায়িত্ব পালন করে আসছেন।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

অপ্রতিমের মৃত্যুতে শোবিজ তারকাদের ক্ষোভ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা