সংগৃহীত ছবি
শিক্ষা

এমবিবিএস পরীক্ষা নিয়ে গণবিজ্ঞপ্তি

নিজস্ব প্রতিবেদক: ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে সরকারি মেডিকেল কলেজসমূহের এমবিবিএস কোর্সে ভর্তি পরীক্ষা কাল। এ উপলক্ষ্যে জনসাধারণকে সংশ্লিষ্ট পরীক্ষা কেন্দ্র এলাকার সড়ক ব্যবহার পরিহার করতে গণবিজ্ঞপ্তি জারি করেছে ঢাকা মহানগর পুলিশ(ডিএমপি)।

আরও পড়ুন: ছুটির দিনেও খোলা থাকবে ইবি লাইব্রেরি

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) এ সংক্রান্ত ডিএমপি কমিশনার স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তি জারি করা হয়।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জনসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামীকাল সকাল ১০টায় ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে সরকারি মেডিকেল কলেজ সমূহে এমবিবিএস কোর্সে ভর্তি পরীক্ষা একযোগে ১৮টি সরকারি মেডিকেল কলেজ ও ০১টি ডেন্টাল কলেজসহ মোট ১৯টি কেন্দ্রের নির্ধারিত স্থানে অনুষ্ঠিত হবে।

তন্মধ্যে ঢাকা মহানগর এলাকায় মোট ১৬টি ভেন্যুতে (ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবন, বাণিজ্য অনুষদ ও সমাজ বিজ্ঞান অনুষদ, উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় (ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস), ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুল এন্ড কলেজ (বুয়েট ক্যাম্পাস), বেগম বদরুন্নেছা সরকারি কলেজ, ঢাকা মেডিকেল কলেজ, ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ (নিউ বেইলি রোড), সিদ্ধেশ্বরী গার্লস কলেজ (নিউ বেইলি রোড), শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (আগারগাঁও), ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ (আগারগাঁও), সরকারি মোহাম্মদপুর মডেল স্কুল এন্ড কলেজ, শেরে বাংলা নগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, ইডেন মহিলা কলেজ, সরকারি বাংলা কলেজ (মিরপুর) এবং সরকারি তিতুমীর কলেজে (মহাখালী) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পরীক্ষা উপলক্ষ্যে পরীক্ষা কেন্দ্রে যাতায়াতের সড়কসমূহ বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় ও বুয়েট সংলগ্ন সড়ক, বেইলি রোড, মগবাজার-কাকরাইল সড়ক, নিউমার্কেট-আজিমপুর সড়ক, রোকেয়া সরণি, মিরপুর বাংলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ সংলগ্ন সড়কে গাড়ির আধিক্য হবে বিধায় উক্ত সড়কসমূহ জনসাধারণ কর্তৃক যথাসম্ভব পরিহার করার জন্য অনুরোধ করা হলো।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা