সংগৃহীত ছবি
শিক্ষা

হলে পরীক্ষার্থীরা, বাইরে প্রতীক্ষা

নিজস্ব প্রতিবেদক: ঢাকাসহ দেশের মোট ১৯ কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা। আজ সকাল ৮টা থেকেই কেন্দ্রগুলো খুলে দেওয়া হয়েছে। পরীক্ষা শুরু হয়েছে সকাল ১০টায়।

আরও পড়ুন: এমবিবিএস পরীক্ষা নিয়ে গণবিজ্ঞপ্তি

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায়, বাইরে হাজারো অভিভাবক অপেক্ষা করছেন। নিয়ম মাফিক ভেতরে প্রবেশ করছেন পরীক্ষার্থীরা।

২০২৪-২৫ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষায় অংশ নিতে আবেদন করেছেন ১ লাখ ৩৫ হাজার ২৬১ জন শিক্ষার্থী। আর কোটাসহ মেডিকেলে মোট আসন রয়েছে ৫ হাজার ৩৮০টি। এ হিসাবে চলতি বছর আসনপ্রতি লড়বেন ২৫ জন শিক্ষার্থী।

আরও পড়ুন: রাবিপ্রবির নতুন উপাচার্য আতিয়ার

এদিকে ডিএমপির নির্দেশনায় বলা হয়েছে, মেডিকেল ভর্তি পরীক্ষা উপলক্ষে ঢাকার কিছু সড়কে যানবাহন চলাচল বাড়বে। পরীক্ষার দিন এসব সড়ক যথাসম্ভব এড়িয়ে চলতে জনসাধারণের প্রতি অনুরোধ জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক অধ্যাপক মো. মহিউদ্দিন মাতুব্বর বলেন, মেডিকেল ভর্তি পরীক্ষার কেন্দ্রগুলোতে পরিদর্শক থাকবেন চিকিৎসকরা। সেক্ষেত্রে কেন্দ্রের নিরাপত্তা বিঘ্নিত হওয়া এবং অনিয়ম-জালিয়াতির সুযোগ নেই।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ক সচেতনতামূলক সভা

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের মাঝে স্মার্ট প্রি-...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা