সংগৃহীত ছবি
শিক্ষা

৭ কলেজের অধিভুক্তি বাতিলে আল্টিমেটাম

নিজস্ব প্রতিবেদক : এবার সাত কলেজের অধিভুক্তি বাতিলের দাবিতে ৭২ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এসময়ের মধ্যে অধিভুক্তি বাতিল না করা হলে ঢাকা বিশ্ববিদ্যালয় অচল করে দেওয়ার ঘোষণাও দিয়েছেন তারা।

আরও পড়ুন : ৫ লাখ কর্মসংস্থান সৃষ্টি করা হবে

শুক্রবার (১ নভেম্বর) বিকেল ৫টার দিকে ঢাবি উপাচার্যের বাসভবনের সামনে বিক্ষোভ সমাবেশ শেষে এ কর্মসূচি ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আশিকুল ইসলাম।

আশিকুল ইসলাম বলেন, আমরা এর আগেও অনেক আশ্বাসে বিশ্বাস রেখে প্রতারিত হয়েছি। কিন্তু এবার আর আমরা আশ্বাসের মুলা ঝুলানো বিশ্বাস করছি না। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে ৭২ ঘণ্টার সময় দিচ্ছি, এর মধ্যে যদি অধিভুক্তি বাতিল না করা হয় তাহলে ৭৩ ঘণ্টায় গিয়ে বিশ্ববিদ্যালয়কে অচল করে দেবো।

আরও পড়ুন : কোনো অপকর্মে জড়িত ছিলাম না

তিনি আরও বলেন, এ ৭২ ঘণ্টায় আমরা প্রতিটি শিক্ষার্থীর কাছে যাবো। গণসংযোগ করে সবাইকে সচেতন করো তুলবো। এরপরেও আমাদের দাবি না মানা হলে প্রয়োজনে ২০১৯ সালের মতো সব একাডেমিক ভবনে তালা ঝুলিয়ে দেবো।

এ সময় শিক্ষার্থীরা ‘এফিলিয়েশন নো মোর’, ‘অধিভুক্তির ব্যবসা বন্ধ করো, করতে হবে’, ‘অবিলম্বে অধিভুক্তি-বাতিল করো, করতে হবে’, ‘মেয়েদের জন্য হল নির্মাণ-অবিলম্বে করতে হবে’—ইত্যাদি স্লোগান দেন।

আরও পড়ুন : বিদ্যুৎ সরবরাহ অর্ধেকে নামালো আদানি

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নিয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রাজু ভাস্কর্যের পাদদেশে গিয়ে শেষ করেন শিক্ষার্থীরা।

এর আগে সমাবেশে শিক্ষার্থীরা বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় একটি স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কী হবে সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার উপদেষ্টা পরিষদ কারা? ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যেখানে পর্যাপ্ত পরিমাণ আবাসিক সুবিধা নেই। যেখানে আমরা দাবি করছি, মেয়েদের জন্য একটা হল নির্মাণ করতে হবে।

তারা বলেন, কিন্তু সেসব না করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতরেই নাকি সাত কলেজের জন্য আলাদা অবকাঠামো নির্মাণ করা হবে। আমরা এত সহজে এসব মেনে নেবো না। শিক্ষার্থীদের সঙ্গে কোনো ধরনের প্রহসন সহ্য করা হবে না। অবিলম্বে সাত কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পৃথক করে দিতে হবে।

প্রসঙ্গত, দীর্ঘদিন ধরেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সাত কলেজের অধিভুক্তি বাতিলের দাবি জানিয়ে আসছেন। অধিভুক্তি বাতিলের দাবি জানিয়ে আসছিলেন সাত কলেজের শিক্ষার্থীরাও। কিন্তু কারো দাবির প্রতি কর্ণপাত না করে গতকাল উপদেষ্টা পরিষদ সাত কলেজকে ঢাবির অধিভুক্ত রেখেই তাদের জন্যে আলাদা অবকাঠামো নির্মাণের ঘোষণা দেয়।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা