সংগৃহীত ছবি
শিক্ষা

এইচএসসির রুটিন এক সপ্তাহের মধ্যে

নিজস্ব প্রতিবেদক: আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড জানিয়েছে দেশের অস্থিতিশীল পরিবেশ ও বিভিন্ন থানায় থাকা প্রশ্নপত্র পুড়ে যাওয়ায় স্থগিত এইচএসসি ও সমমান পরীক্ষার সময়সূচি আগামী এক সপ্তাহের মধ্যে দেওয়া।

আরও পড়ুন: স্থগিত পরীক্ষাগুলো হবে পূর্ণ নম্বরে

আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার বলেন, নতুন প্রশ্নপত্র তৈরি করা হয়েছে। আমরা এক সপ্তাহে মধ্যে স্থগিত হওয়া পরীক্ষার নতুন তারিখ ঘোষণা করবো।

উল্লেখ্য, এর আগে ছাত্রদের আন্দোলনের সময় শিক্ষার্থীদের নিরাপত্তার কথা ভেবে চলমান এইচএসসি ও সমমান পরীক্ষা দফায় দফায় স্থগিত করা হয়। তিন দফায় মোট ৮ দিনের পরীক্ষা স্থগিত করে বোর্ডগুলো। পরে ১১ আগস্ট থেকে নতুন সময়সূচিতে পরীক্ষা নেওয়ার কথা জানানো হয়। তবে ছাত্র-জনতার অভ্যুত্থানে আ’লীগ সরকারের পতনের পর বিভিন্ন থানায় হামলা ও অগ্নিসংযোগে প্রশ্নপত্র পুড়ে যাওয়ায় তথ্য জানিয়ে সব পরীক্ষা স্থগিত করা হয়।

সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা হবে– ছড়িয়ে পড়া এমন খবরের বিষয়ে তিনি বলেন, একটা ভুয়া খবর বের হয়েছিল, সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা হবে। এটা আসলে ঠিক নয়। আগের সিলেবাসেই বাকি পরীক্ষাগুলো হবে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা