ছবি: সংগৃহীত
অপরাধ

ভোলায় ১০ কেজি গাজাসহ আটক ১

ভোলা প্রতিনিধি: ভোলায় কোস্টগার্ড দক্ষিণ জোনের বিশেষ অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে ১০ কেজি ৪০০ গ্রাম গাজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

আরও পড়ুন: কুড়িগ্রামে শ্রেষ্ঠ ওসি গোলাম মর্তুজা

মঙ্গলবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় কোস্টগার্ড দক্ষিণ জোনের অফিসে সংবাদ সম্মেলনে জোনের স্টাফ অফিসার অপারেশন কমান্ডার লেফটেন্যান্ট সালাউদ্দিন রশিদ তানভীর এ তথ্য জানান।

তিনি বলেন, মঙ্গলবার বিকেলে মনির হাওলাদার নামে এক ব্যক্তি স্পিড বোট যোগে লক্ষ্মীপুর থেকে বরিশালের পাতার হাট এলাকায় গাজা সরবরাহের উদ্দেশ্যে যাত্রা করে।

আরও পড়ুন: নৌরুটে ফেরি চালাচল স্বাভাবিক

পরে কোস্টগার্ড দক্ষিণ জোনের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে ভোলা সদর উপজেলার মেঘনা নদীর জনতা বাজার মসজিদের খাল এলাকায় অভিযান পরিচালনা করে মাদকসহ তাকে আটক করা হয়।

এ সময় মাদক ব্যবসায়ী মনির হাওলাদার কাছ থেকে ১০ কেজি ৪০০ গ্রাম গাজা, ২ টি মোবাইল ফোন ও নগদ অর্থ জব্দ করা হয়। আটককৃত মাদক ব্যবসায়িকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভোলা সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা