ছবি: সংগৃহীত
অপরাধ

উলিপুরে চোর চক্রের ৩ সদস্য আটক

কামরুজ্জামান স্বাধীন, উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুরে আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্যকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৪ টি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

আরও পড়ুন: হত্যা মামলার আসামি গ্রেফতার

আটককৃতরা হলেন- তবকপুর ইউনিয়নের বামনপাড়া এলাকার ফজলার রহমানের পুত্র শরিফুল ইসলাম (২৮), রাজারহাট উপজেলার ছোট মহিষমুড়ি এলাকার মুকুল চন্দ্র রায়ের পুত্র কাজল চন্দ্র রায় (২৬) ও নিরোধ চন্দ্র বর্মনের পুত্র সুমন চন্দ্র বর্মন (৩২)।

পুলিশ সূত্রে জানা যায়, গত শনিবার (৯ ডিসেম্বর) রাতে তবকপুর ইউনিয়নের তবকপুর গ্রামের বাইজিদ হোসাইন নিজ ঘরে তার ব্যবহৃত বাজাজ সিটি-১০০ মোটরসাইকেল রেখে ঘুমিয়ে পড়েন।

আরও পড়ুন: ছুরিকাঘাতে শ্বশুরকে খুন

পরদিন ঘুম থেকে উঠে দেখতে পান তার বসতঘরের দরজা খোলা এবং ঘরে থাকা মোটরসাইকেলটি নেই। অনেক খোঁজাখুঁজি করে মোটরসাইকেলটি না পেয়ে অজ্ঞাতনামীয় চোরদের নামে উলিপুর থানায় একটি মামলা দায়ের করেন ভুক্তভোগী বাইজিদ ।

পরে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আতিকুজ্জামান আতিকের নেতৃত্বে এসআই শাহ্ আলম, মিজানুর রহমান মিজান, এএসআই হাশেমসহ সংগীয় ফোর্স অভিযান চালিয়ে বুধবার (১৩ ডিসেম্বর) চুরির সাথে জড়িত শরিফুল ইসলামকে আটক করেন।

আরও পড়ুন: হালখাতার খাবার খেয়ে মৃত্যু ১

তার দেয়া তথ্যমতে রাজারহাট থানা পুলিশের সহায়তায় কাজল চন্দ্র রায়কে তার নিজ বাড়ি থেকে আটক করে জিজ্ঞাসাবাদ করে ঘটনার সাথে জড়িত অপর চোর চক্রের সদস্য সুমন চন্দ্র বর্মনের নিজ বাড়ি থেকে মোটরসাইকেলটি উদ্ধার করে তাকে গ্রেফতার করা হয়।

চুরির মূলহোতা শরিফুল ইসলামের দেয়া তথ্যের ভিত্তিতে পূর্বের চুরি হওয়া আরও ৩টিসহ মোট ৪টি মোটরসাইকেল উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে পূর্বের ১০টি চুরির মামলা রয়েছে।

উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মর্তুজা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিভিন্ন তথ্য-প্রযুক্তির সহায়তায় আন্তঃজেলা চোর চক্রের তিন সদস্যকে আটক করা হয়। তাদেরকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা