সংগৃহীত
অপরাধ

ইয়াবাসহ গ্রেফতার ১

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরা পূর্ব থানা এলাকায় অভিযান চালিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা-উত্তরা বিভাগ ৪ হাজার ৫০০ পিস ইয়াবাসহ মো. শাহজাহান নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে।

আরও পড়ুন: কুয়েতে সড়কে বাংলাদেশি নিহত

বুধবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় উত্তরা পূর্ব থানার আলাউল অ্যাভিনিউ এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ তাকে গ্রেফতার করে গোয়েন্দা-উত্তরা বিভাগের বিমান বন্দর জোনাল টিম।

গোয়েন্দা উত্তরা-বিভাগের বিমান বন্দর জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. সাইফুল আলম মুজাহিদ এ তথ্য নিশ্চিত করে জানান, একজন মাদক কারবারি উত্তরা পূর্ব থানার আলাউল অ্যাভিনিউ এলাকার ইনস্টিটিউট অব কমিউনিকেশন টেকনোলজি (আইসিটি) ভবনের সামনে ইয়াবা বিক্রি করছে বলে তথ্য পাওয়া গেছে। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করে ৪ হাজার ৫০০ পিস ইয়াবাসহ শাহজাহানকে গ্রেফতার করা হয়। মাদক কাজে ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশা জব্দ করা হয়েছে।

আরও পড়ুন: অপশক্তির বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখব

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে তিনি জানায়, গ্রেফতার শাহজাহান দেশের সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে ঢাকা শহরের বিভিন্ন এলাকায় বিক্রয় করতো। তার বিরুদ্ধে উত্তরা থানায় মামলা দায়ের করা হয়েছে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা