ছবি: সংগৃহীত
অপরাধ

মাটিরাঙ্গায় অবৈধ সিগারেট ও মদসহ আটক ১

আবু রাসেল সুমন, খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছ‌ড়ির মা‌টিরাঙ্গায় ‌ভারতীয় সীমান্ত দিয়ে অবৈধ পথে নিয়ে আসা বিপুল প‌রিমাণ সিগা‌রেট ও বি‌দেশী মদসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

আরও পড়ুন: মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৩৩

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে মাটিরাঙ্গা থানা পুলিশের একটি দল পু‌লিশ সুপার মুক্তা ধরের নির্দেশনায় এসআই সুমন চন্দ্র নাথ ও এএসআই মো. কামরুল আরেফিন চৌধুরীর নেতৃ‌ত্বে বি‌শেষ অ‌ভিযান প‌রিচালনা করে মো. রানা শেখ (২০) না‌মে এক মাদক কারবারিকে আটক ক‌রা হয়।

আটককৃত মো. রানা শেখ খুলনার মোড়লগঞ্জ থানার হোগলা বুনিয়া ইউপির জা‌কির শে‌খের ছে‌লে। বর্তমান ফেনীর জেলার রামপুর এলাকার জামাল উদ্দিন ছুট্টুর বা‌ড়ি‌তে ভাড়ায় বসবাস করে।

আরও পড়ুন: ট্রাকের ধাক্কায় ২ শ্রমিক নিহত

পুলিশ সূত্রে জানা যায়, মা‌টিরাঙ্গা শা‌ন্তি প‌রিবহন কাউন্টা‌রের সাম‌নে কলা ও জাম্বুরা ভর্তি ‌মালবা‌হী ছোট ট্রাকে তল্লা‌শি চালিয়ে ৩৯৪০ প্যাকেট ভারতীয় অবৈধ সিগা‌রেট ও ৬৯ বোতল বি‌দেশী মদসহ রানা শেখকে আটক করে মালামাল বহনকারী (ফেনী-ন-১১০২৮৯) পিকআপটি জব্দ ক‌রে থানা হেফাজতে নেওয়া হয়।

পু‌লি‌শের প্রাথ‌মিক জিজ্ঞাসাবা‌দে তিনি দীর্ঘদিন ধ‌রে মাদক কারবারের সা‌থে জ‌ড়িত থাকার কথা স্বীকার ক‌রে‌ছেন। আটককৃত মদ ও সিগা‌রে‌টের বর্তমান আনুমা‌নিক বাজার মূল্য প্রায় ১১ লাখ ৬৭ হাজার টাকা।

আরও পড়ুন: ঢাকাসহ ১৪ জেলায় বৃষ্টির সম্ভাবনা

মাটিরাঙ্গা থানার অ‌ফিসার ইনচার্জ (ও‌সি) মো. জাকা‌রিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃত মাদক কারবারি রানা‌ শে‌খের বিরু‌দ্ধে বি‌ধি মোতা‌বেক পরবর্তী আই‌নি যথাযথ ব্যবস্থা প্রক্রিয়াধীন। পাশাপাশি মাটিরাঙ্গা থানা পুলিশ যেকোন অপরাধ প্রবণতা রোধে সদা সতর্ক অবস্থায় রয়েছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা