ছবি: সংগৃহীত
অপরাধ

ঠাকুরগাঁওয়ে ফেন্সিডিলসহ গ্রেফতার ৩

ঠাকুরগাঁও সংবাদদাতা: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল থানা পুলিশ একটি খড় বোঝাই ট্রাক থেকে ২০০ বোতল ফেন্সিডিলসহ ৩ জনকে আটক করেছে।

আরও পড়ুন: নদীতে জলদস্যুদের গুলিতে নিহত ২

বুধবার (২৭ সেপ্টেম্বর) উপজেলার রাঘবপুর স্কুলের পূর্বপাশে পাকা সড়কের উপর একটি খড়ের ট্রাকে তল্লাসী চালিয়ে উল্লেখিত মালামাল উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে ৩ ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

আটককৃতরা হলেন- রাণীশংকৈল উপজেলার প্রয়াগপুর গ্রামের আব্দুল কাইয়ুমের ছেলে এনামুল হক (২৫), দিনাজপুর কোতোয়ালি থানার সুইহারি গোপালবাগ এলাকার আব্দুল জলিলের ছেলে মো. রানা (২৮) দিনাজপুর উপজেলার মুরাদপুর সাতভায়াপাড়া গ্রামের মইনুলের ছেলে মোস্তফা (৩৩)। ফেন্সিডিলবাহী ট্রাক নং ঢাকা মেট্রো-ড ১১-৬৯৮৮।

আরও পড়ুন: মোংলায় জাহাজ কর্মচারীর লাশ উদ্ধার

পুলিশ জানায়, বুধবার বিকেলে রাণীশংকৈল থানার এসআই এরশাদের নের্তৃত্বে পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে রাঘবপুর স্কুলের পূর্বদিকে জনৈক মোমিনের বাড়ির সামনে পাকা রাস্তার উপর ওৎ পেতে থাকে।

এ সময় খড় বোঝাই একটি ট্রাক এলে সেখানে তল্লাসী চালিয়ে ট্রাকের খড়ের ভিতর থেকে ২০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

আরও পড়ুন: কামরাঙ্গীরচরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত ১

রাণীশংকৈল থানার ওসি গুলফামুল ইসলাম মন্ডল জানান, ২০০ পিস ফেনসিডিলসহ ৩ মাদক কারবারিকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। বৃহস্পতিবার সকালে তাদের জেল হাজতে প্রেরণ করা হবে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা