ছবি: সংগৃহীত
অপরাধ

মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৩৯

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৩৯ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

আরও পড়ুন: কামরাঙ্গীরচরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত ১

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া সেলের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।

ডিএমপি জানিয়েছে, ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানে বুধবার (২৭ সেপ্টেম্বর) সকাল ৬ টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৬ টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়।

আরও পড়ুন: আজ বিশ্ব জলাতঙ্ক দিবস

এ সময় তাদের হেফাজত থেকে ৯৫ গ্রাম হেরোইন, ৭০ বোতল ফেন্সিডিল, ১০৯৩১ পিস ইয়াবা, ৭১ কেজি ১০০ গ্রাম গাঁজা, ৬ লিটার বিদেশিমদ ও ১৪ লিটার দেশিমদ উদ্ধার করা হয়। গ্রেফতারদের বিরুদ্ধে ডিএমপির সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩০ টি মামলা করা হয়েছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা