ছবি: সংগৃহীত
অপরাধ

বন্ধুকে কুপিয়ে হত্যার অভিযোগ

জেলা প্রতিনিধি: বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার বন্ধুর বিরুদ্ধে।

আরও পড়ুন: পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

রোববার (২৪ সেপ্টেম্বর) রাতে উপজেলার ২ নং তারাছা ইউপির নোয়াপাড়ার লতাঝিড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ক্যথুইপ্রু মারমা (৩৫) লতাঝিড়ি (বই খ্যং) এলাকার ক্যবাইচিং মারমার ছেলে। অভিযুক্ত মংরে মারমা (৩৭) একই এলাকার মেদোশে মারমার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ক্যথুইপ্রু মারমা ও মংরে মারমা ২ জন বন্ধু। রোববার বিকেলে মংরে ও ক্যথুইপ্রু মদ খাওয়ার জন্য পাশের পাহাড়ের জুম ঘরে যায়। রাতে ক্যথুইপ্রু ঘরে না ফেরায় তার পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজি করে।

আরও পড়ুন: তিস্তার পানি বিপৎসীমার ওপরে

স্থানীয়রা পর দিন সকালে লতাঝিড়ি এলাকার একটি জুম ঘরে বস্তাবন্দি অবস্থায় ক্যথুইপ্রুর মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। এ ঘটনার পর থেকে মংরেকে খুঁজে না পাওয়া যাচ্ছে না। স্থানীয়দের ধারণা, ক্যথুইপ্রুকে হত্যা করেছে মংরে।

২ নং তারাছা ইউপি চেয়ারম্যান উনুমং মারমা বলেন, মংরে মারমা নামে এক যুবক তার বন্ধু ক্যথুইপ্রু মারমাকে হত্যা করেছে বলে শুনেছি। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।

আরও পড়ুন: ৪ বিভাগে ভারী বৃষ্টির সম্ভাবনা

বিষয়টি নিশ্চিত করে রোয়াংছড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মান্নান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তারা সেখান থেকে ফিরলে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা