ছবি : সংগৃহিত
অপরাধ

ভোলায় ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

ভোলা: ভোলায় একটি সিএনজি থেকে বিপুল পরিমাণ ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে আটক করেছে কোস্টগার্ড দক্ষিণ জোনের সদস্যরা। আটককৃতরা হলেন, নোয়াখালী জেলার সেনবাগ এলাকার মোঃ ইউনুছ ও তার স্ত্রী আসমা বেগম।

আরও পড়ুন: রামু ভূমি অফিসে ভয়ংকর জালিয়াতি

এসময় তাদের কাছ থেকে ১০ হাজার পিস ইয়াবা, ২শ’ গ্রাম গাঁজা, সই করা তিনটি ব্লাক চেক, তিনটি এটিএম কার্ড, ৪টি মোবাইল ফোন ও ৮টি সিম কার্ড জব্দ করা হয়।

বৃহস্পতিবার (১৩ জুলাই) রাত সাড়ে ১২ টার দিকে ভোলার খেয়াঘাট সংলগ্ন কোস্টগার্ড দক্ষিন জোনের কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান কোস্টগার্ড দক্ষিণ জোনের স্টাফ অফিসার অপারেশন লে. এম হাসান মেহেদী।

আরও পড়ুন: কৃষকর উপর হামলায় ৭ পুলিশসহ আহত ২০

তিনি আরো জানান, বুধবার রাত ১০ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড দক্ষিণ জোনের সদস্যরা ভোলার বাংলাবাজার সংলগ্ন ভোলা-চরফ্যাশন সড়কে অভিযান পরিচালনা করে।

এসময় চরফ্যাশনের আঞ্জুরহাট থেকে আসা ভোলার ইলিশা গামী একটি সিএনজিতে তল্লাশী করে ১০ হাজার পিস ইয়াবা ও ওইসবসহ স্বামী-স্ত্রীকে আটক করা হয়।

আরও পড়ুন: ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

পরে তাকের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা এর দায় স্বীকার করেন। রাতেই ভোলা মডেল থানায় একটি মাদক আইনে মামলা দায়ের করে তাদের থানায় হস্তান্তর করা হয়েছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা