ছবি : সংগৃহিত
অপরাধ
সাংবাদিক নাদিম হত্যা মামলা

চেয়ারম্যান পদ থেকে বাবু বহিস্কার

জামালপুর প্রতিনিধি : বকশীগঞ্জের সাধুর পাড়া ইউনিয়ন পরিষদ চেয়াম্যান পদ থেকে মাহবুবুল আলম বাবুকে বরখাস্ত করেছে স্থানীয় সরকার বিভাগ।

আরও পড়ুন: মামলায় ওসিকে আসামি করার দাবি

সোমবার (১৯ জুন) তাকে সাময়িক বরখাস্ত করার বিষয়টি সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে স্থানীয় সরকার বিভাগ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাবুকে চূড়ান্তভাবে কেন অপসারণ করা হবে না- এই মর্মে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। নোটিশ পাওয়ার ১০ কার্যদিবসের মধ্যে জবাব দিতে হবে।

সাংবাদিক নাদিম হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ ওঠার পর গত শুক্রবার তাকে দল থেকে সাময়িক বহিষ্কার করেছে বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ।

আরও পড়ুন: পিস্তল হাতে চেয়ারম্যানপুত্রের ছবি ভাইরাল!

ইউনিয়ন পরিষদের চেয়াম্যান পদ থেকে মাহবুবুল আলম বাবু বহিস্কার হওয়ার খবরে এলাকার সাধারণ মানুষের মধ্যে আনন্দের বন্যা বইছে।

প্রসঙ্গত, সংবাদ প্রকাশকে কেন্দ্র করে গত বুধবার (১৪ জুন) রাতে বকশীগঞ্জ বাজারের পাটহাটি এলাকায় বাবু চেয়ারম্যানের সন্ত্রাসী বাহিনীর হামলার শিকার হন বাংলানিউজ২৪ ডটকমের জেলা প্রতিনিধি ও জামালপুর অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশনের সহসভাপতি নাদিম।

পরদিন বৃহস্পতিবার দুপুর পৌনে ৩ টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

আরও পড়ুন: চেয়ারম্যান বাবু ৫ দিনের রিমান্ডে

এ ঘটনায় ইতোমধ্যেই বাবু চেয়ারম্যানকে র‌্যাব গ্রেফতারের পর বিজ্ঞ আদালত তাকে ৫ দিনসহ গ্রেফতারকৃতদের বিভিন্ন মেয়াদে রিমান্ড দিয়েছেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা