ছবি : সংগৃহিত
অপরাধ
নোয়াখালীতে অস্ত্র উদ্ধার

কিশোর গ্যাং’র ৮ সদস্য গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর বেগমগঞ্জে দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ৮ সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় তাদের কাছ থেকে তিনটি কিরিচ, একটি চায়নিজ কুড়াল জব্দ করা হয়।

আরও পড়ুন: মামলায় ওসিকে আসামি করার দাবি

গ্রেফতারকৃতরা হলেন, চৌমুহনী পৌরসভার গণিপুর এলাকার বাহার উদ্দিনের ছেলে সাইমুন হাসান পিয়াস (১৬) নাজিরপুর এলাকার বেলায়েত হোসেনের ছেলে রাহাতের রহমান নিরব (১৫) একই এলাকার হোসেন হেলালের ছেলে জোবায়ের হোসেন (১৭) দেলোয়ার হোসেনের ছেলে মেরাজ হোসেন (১৭) দ্বীন ইসলামের ছেলে ইয়াছিন আরাফাত বিজয় (১৬) চাঁদ মিয়ার ছেলে ওমায়ের হোসেন (১৮) একলাশপুর ইউনিয়নের রমজান বিবি এলাকার বাবুলের ছেলে সাগর হোসেন রিপন (১৭) ও মীরওয়ারিশপুর ইউনিয়নের সালা উদ্দিনের ছেলে ইয়াছিন আরাফাত সিয়াম (১৭)।

সোমবার (১৯ জুন) সন্ধ্যায় উপজেলার চৌমুহনী পৌরসভার আলীপুর এলাকার বেগমগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং স্কুল এন্ড কলেজ সংলগ্ন হেলিপ্যাড মাঠ থেকে তাদের গ্রেফতার হয়।

পুলিশ জানায়, বেগমগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং স্কুল এন্ড কলেজ এলাকায় কিশোর গ্যাংয়ের দুটি গ্রুপ নিজেদের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দেশিয় অস্ত্র নিয়ে মুখোমুখি অবস্থান করছে।

আরও পড়ুন: পিস্তল হাতে চেয়ারম্যানপুত্রের ছবি ভাইরাল!

এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় জেলা গোয়েন্দা পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ৮সদস্যকে আটক করা হয়।

নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে মঙ্গলবার সকালে আসামিদের নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা