ছবি: সংগৃহীত
অপরাধ

১৫০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার ২ 

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর দারুস সালাম থানাধীন গাবতলী এলাকা থেকে ফেন্সিডিলসহ ২ মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

আরও পড়ুন : ৯ মাস পর লাশ ফেরত দিলো ভারত

শনিবার (২০ মে) রাত ১০ টায় গাবতলী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে গোয়েন্দা-মিরপুর বিভাগের পল্লবী জোনাল টিম।

গ্রেফতারকৃতরা হলেন- মো. মেহেদী হাসান ও মো. আল আমিন।

আরও পড়ুন : স্নাতকের শিক্ষার্থীরাও উপবৃত্তি পাবে

পল্লবী জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. রাশেদ হাসান বলেন, কতিপয় মাদক কারবারি দারুস সালাম থানার গাবতলী নন্দারবাগ এলাকার একটি দোকানের সামনে ফেন্সিডিল বিক্রির উদ্দেশ্যে ট্রাকসহ অবস্থান করছে- এমন তথ্যের ভিত্তিতে ঐ এলাকায় অভিযান চালিয়ে মেহেদী হাসান ও আল আমিনকে ট্রাকসহ গ্রেফতার করা হয়।

তিনি আরও জানান, ট্রাকটিতে তল্লাশি চালিয়ে ১৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। ফেন্সিডিল পরিবহনে ব্যবহৃত হওয়ায় ট্রাকটিও জব্দ করা হয়।

আরও পড়ুন : পেঁয়াজ আমদানির বিষয়ে সিদ্ধান্ত

গ্রেফতারকৃতরা দিনাজপুর জেলার সীমান্তবর্তী এলাকা থেকে ফেন্সিডিল সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রি করতো। তাদের বিরুদ্ধে দারুস সালাম থানায় মামলা দায়ের করা হয়েছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা