অপরাধ

গোডাউনে ডাকাতি, গ্রেফতার ২

নিজস্ব প্রতিবেদক : ঢাকার সাভারের একটি বিদেশি কোম্পানির গোডাউন থেকে ঢাকা ওয়াসার পানির মিটার ডাকাতির ঘটনায় প্রধান পরিকল্পনাকারীসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।

আরও পড়ুন : মিয়ানমারে ১১৭ রোহিঙ্গা নিহত

গ্রেফতারকৃত হলেন- ডাকাতির ঘটনার প্রধান পরিকল্পনাকারী মো. আলামিন (২১) ও তার সহযোগী মো. আলামিন হোসেন (২০)।

শনিবার (২০ মে) দুপুর ১২টায় ঢাকা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মোবাশশিরা হাবীব খান এ তথ্য জানিয়েছেন।

আরও পড়ুন : প্রশান্ত মহাসাগরে ফের ভূমিকম্প

তিনি বলেন, ২০২৩ সালের ১১ ফেব্রুয়ারি সাভার মডেল থানাধীন ভরারী বটতলা এলাকায় অবস্থিত CHINA FAST METALLURGICAL GROUP COMPANY LTD নামের বিদেশি কোম্পানির গোডাউন থেকে ৩৮৭০ পিস পানির মিটার চুরি হয়। যার বাজার মূল্য ১ কোটি ৩৩ লাখ ৬৬ হাজার ৩৯৫ টাকা। এই ঘটনার পর কোম্পানির পক্ষে একজন বাদী হয়ে রাজধানীর সাভার থানায় মামলা দায়ের করেন। মামলাটির তদন্ত শুরু করে ডিবি পুলিশ। সবশেষ গতকাল এ ঘটনার প্রধান পরিকল্পনাকারী আলামিনকে গ্রেপ্তার করা হয়। এরপর তার সহযোগী অপর আরেক আলামিনকে হোসেনকে গ্রেপ্তার করা হয়।

তাদের দেওয়া তথ্য মতে লুণ্ঠিত ১৫৫ কার্টনে সর্বমোট ১৫৫০ পিস ওয়াসার পানি মিটার উদ্ধার করা হয়, যার বাজার মূল্য ৬০ লাখ টাকা।

আরও পড়ুন : প্রধানমন্ত্রী থাকলে দেশ পথ হারাবে না

তিনি আরও জানান, আলামিন ওই কোম্পানির সিকিউরিটি গার্ড হিসেবে কাজ করত। ঘটনার পর সে দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় গা ঢাকা দেয়। পরে তথ্যপ্রযুক্তির মাধ্যমে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর জানা গেছে এই ডাকাতি সঙ্গে জড়িত রয়েছে মোট সাতজন। যাদের কেউ কাউকে চিনত না। আলামিনের সঙ্গেই তাদের যোগাযোগ ছিল।

সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, মামলার তদন্ত অব্যাহত আছে এবং বাকি মালামাল উদ্ধার ও অন্যান্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা