ছবি: সংগৃহীত
অপরাধ

মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৫২

নিজস্ব প্রতিবেদক : রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৫২ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

আরও পড়ুন : গাজীপুর যাচ্ছেন নির্বাচন কমিশনার

রোববার (২১ মে) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ থেকে এ তথ্য জানানো হয়েছে।

এ সময় গ্রেফতারের কাছে থেকে মাদকদ্রব্য জব্দ করে ডিএমপির বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

আরও পড়ুন : মেক্সিকোতে গোলাগুলি, নিহত ১০

ডিএমপির পক্ষ থেকে জানানো হয়, ডিএমপির নিয়মিত মাদকবিরোধী অভিযানে শনিবার (২০ মে) সকাল ৬ টা থেকে আজ রোববার সকাল ৬ টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে থেকে ১১ হাজার ৬০৪ পিস ইয়াবা, ১৮ কেজি ২৫০ গ্রাম গাঁজা, ১৩৫ গ্রাম ৭০ পুরিয়া হেরোইন ও ১৫০ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়।

এ সময় গ্রেফতাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৪ টি মামলা দায়ের করা হয়েছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা