ছবি : সংগৃহিত
অপরাধ

পরকীয়ার বলি রূপপুর প্রকল্পের গাড়িচালক

পাবনা প্রতিনিধি : রূপপুর প্রকল্পের গাড়িচালক সম্রাট হোসেনকে (৩০) পরকীয়া প্রেমের কারণে ব্যক্তিগত প্রতিহিংসার বশবর্তী হয়ে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

আরও পড়ুন : স্বামীকে হত্যায় স্ত্রীর যাবজ্জীবন

র‌্যাব জানিয়েছে, স্রমাট হত্যা মামলার প্রধান আসামি তার বন্ধু আব্দুল মমিন (৩২) প্রাথমিক জিজ্ঞাসাবাদে এসব তথ্য জানিয়েছেন।

রোববার (২৬ মার্চ) রাতে ঢাকার হাতিরঝিল থানার বাংলামোটর এলাকা থেকে মমিনকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন : ঈশ্বরগঞ্জে কৃষকদের মাঝে সার বিতরণ

গ্রেফতারকৃত মমিন পাবনার ঈশ্বরদী উপজেলার বাঁশেরবাদা মধ্যপাড়া (দোকানপাড়া) গ্রামের বাহাদুর খাঁর ছেলে।

নিহত সম্রাট একই উপজেলার মধ্য অরনকোলা রিফুজি কলোনি এলাকার আবু বক্কার সিদ্দিকের ছেলে।

আরও পড়ুন : গাজীপুরে কারখানায় আগুন

এ নিয়ে চাঞ্চল্যকর এই মামলায় এখন পর্যন্ত মোট দুই আসামি গ্রেফতার হলো। এর আগে মমিনের স্ত্রী সীমা খাতুনকে গ্রেফতার করে পুলিশ।

এসব তথ‌্য নিশ্চিত করেছেন র‌্যাব-১২, সিরাজগঞ্জের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মারুফ হোসেন।

আরও পড়ুন : হ্যান্ড টলি ভেঙ্গে চালকের মৃত্যু

তিনি বলেন, হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের বাবা বাদি হয়ে ঈশ্বরদী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় সম্রাটের বন্ধু মমিনকে এক নম্বর ও তার স্ত্রী সীমাকে দুই নম্বর আসামিসহ আরও ৪ জনকে অজ্ঞাতানামা আসামি করা হয়।

আসামি মমিন হত্যাকাণ্ডের পর থেকেই আত্মগোপনে চলে যায়। পলাতক এজাহার নামীয় আসামি মমিনকে গ্রেফতারের ব্যাপারে র‌্যাব গোয়েন্দা নজরদারি অব্যাহত রাখে। তারই ধারাবাহিকতায় হাতিরঝিল থানার বাংলামোটর এলাকায় আত্মগোপনে থাকা অবস্থায় মমিনকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন : জাহাঙ্গীরের মেয়র ইস্যুতে রায় বৃহস্পতিবার

জানা যায়, সম্রাট প্রায় ৩ বছর রূপপুর পারমানবিক বিদ্যুৎকেন্দ্রের নিকিম কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ইউরি ফেদারোপের গাড়িচালক হিসেবে কর্মরত ছিলেন।

প্রতিদিন রাত সাড়ে ১০টার মধ্যে ডিউটি শেষে বাড়িতে ফিরতেন সম্রাট। কিন্তু গত বৃহস্পতিবার (২৩ মার্চ) সম্রাট ডিউটি শেষে আর বাড়িতে ফেরেননি।

আরও পড়ুন : এক্সপ্রেসওয়েতে ১০ ঘণ্টায় ১৯৬ মামলা

নিখোঁজের দুদিন পর গত ২৫ মার্চ সকালে পাবনা-কুষ্টিয়ার সীমান্তবর্তী শিলাইদহ ঘাট এলাকা থেকে সম্রাটের মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ সময় ঘটনাস্থল থেকে জব্দ করা হয় নিকিতম কোম্পানির ব্যবস্থাপনা কর্মকর্তার ব্যবহৃত একটি প্রাডো জিপ। রূপপুর প্রকল্পে কাজ করতে গিয়ে একই উপজেলার বাঁশেরবাদা গ্রামের আব্দুল মমিনের সম্রাটের সঙ্গে বন্ধুত্ব হয়।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা