ছবি: সংগৃহীত
অপরাধ
পদ্মা সেতু

এক্সপ্রেসওয়েতে ১০ ঘণ্টায় ১৯৬ মামলা

জেলা প্রতিনিধি : পদ্মা সেতুর দক্ষিণ জাজিরা প্রান্ত থেকে এক্সপ্রেসওয়েতে চলাচল করা গাড়ির গতি নিয়ন্ত্রণ ও সচেতনতা সৃষ্টির জন্য বিশেষ অভিযান শুরু করেছে হাইওয়ে পুলিশ।

আরও পড়ুন : নতুন সময়সূচিতে চলবে অফিস

সোমবার (২৭ মার্চ) থেকে এ অভিযান শুরু হয়ে আগামী বৃহস্পতিবার (৩০ মার্চ) পর্যন্ত চলবে।

সোমবার সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত (১০ ঘণ্টা) পদ্মা সেতুর দক্ষিণ প্লাজা থেকে বগাইল টোল প্লাজা পর্যন্ত ২৩ কিলোমিটার পথে দ্রুতগতির কারণে বাস, প্রাইভেটকার ও মাইক্রোবাসকে ১৯৬ মামলা দেওয়া হয়েছে।

আরও পড়ুন : রাজধানীতে তীব্র যানজট

মাদারীপুর হাইওয়ে পুলিশ জানিয়েছে, বঙ্গবন্ধু শেখ মুজিব এক্সপ্রেসওয়ের ঐ অংশে ঢাকামুখী ২টি ও ভাঙ্গামুখী ২টিসহ মোট ৪টি দল এ অভিযান পরিচালনা করে। প্রতিটি দলে ১০ জন করে মোট ৪০ জন সদস্য ছিলেন।

মাদারীপুর হাইওয়ের পুলিশ সুপার মো. মাহবুবুল আলম জানান, এত অল্প সময়ে হাইওয়ের ২৩ কিলোমিটার অংশে দ্রুত গতির কারণে ১৯৬টি মামলা করার নজির নেই।

আরও পড়ুন : ক্ষতিগ্রস্তদের সহায়তার ঘোষণা

এ অভিযানে দ্রুতগতির কারণে মামলার পাশাপাশি সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।

তিনি আরও জানান, আশা করছি আমাদের বিশেষ এই অভিযান ফলপ্রসূ হবে, মহাসড়কে চলাচল করা গাড়ির চলকেরা সচেতন হবে এবং মহাসড়কের গতিসীমা মেনে যানবাহন চালাবেন। আশা করি এতে সড়ক দুর্ঘটনা কমবে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা