অপরাধ

ডিসির গাড়িতে ট্রাকের ধাক্কা, চালক কারাগারে 

ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠি শহরের পৌর মিনি পার্কের সামনের সড়কে শুক্রবার দুপুর পৌনে ১টায় জেলা প্রশাসকের সরকারী গাড়িকে সজোরে ধাক্কা দেয় বিপরীতমুখী বেপরোয়া গতির একটি মালবাহী মাঝারী আকারের ট্রাক (ঢাকা মেট্রো অ ১৪-০৮৭৯)। ঘটনার সময় জেলা প্রশাসক ফারহা গুল নিঝুম ঐ গাড়িতে ছিলেন।

আরও পড়ুন : মানিকছড়িতে আলোচনা সভা অনুষ্ঠিত

এ ঘটনায় ট্রাক চালককে ৬ মাসের কারাদণ্ড এবং ৩০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরো ১০ দিন বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে আসামিকে কারাগারে পাঠিয়েছে ভ্রাম্যমান আদালত। একই সাথে ট্রাকটি জব্দ করে ঝালকাঠি সদর থানায় প্রেরণ করা হয়েছে।

কারাগারে পাঠানো ট্রাক চালক পারভেজ মোল্লা মাদারীপুর জেলার শিবচর এলাকার বাবলাতলা গ্রামের মজিবুর মোল্লার ছেলে। পারভেজ মোল্লা ন্যাশনাল পলিমার গ্রুপের মালামাল ডেলিভারির কাজ করেন। এতথ্য নিশ্চিত করেছেন ভ্রাম্যমান আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট অংছিং মারমা।

প্রত্যক্ষদর্শীরা বলেন, 'বেপরোয়া গতিতে খেয়াঘাট থেকে শহরের দিকে যাচ্ছিলো প্লাষ্টিকের পাইপ ভর্তি ট্রাকটি। চালক গাড়িটি সঠিক নিয়ন্ত্রন না করে জেলা প্রশাসকের গাড়িটিকে ধাক্কা দেয়। '

খবর পেয়ে ঘটনাস্থলে আসেন পরপরই জেলা প্রশাসকের গাড়ি জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট অংছিং মারমা এবং ট্রাফিক সার্জেন্ট সাজ্জাদ হোসেন।

আরও পড়ুন : বান্দরবানের থানচি বাজারে অগ্নিকাণ্ড

এসময় জেলা প্রশাসকের গাড়িতে ধাক্কা দিয়ে জীবনহানির আশংকা এবং সরকারি সম্পদের ক্ষতি সাধনের অপরাধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে দোষীকে বিচারের আওতায় আনা হয় এবং ট্রাকটি সদর থানা পুলিশের নিকট প্রেরন করা হয়।

গাড়িমারিকের কাছে ট্রাকটি হস্তান্তরের পূর্বে গাড়িটির যাবতীয় কাগজপত্র যাচাইপূর্বক অত্র মামলার অর্থদন্ড ও ভ্যাট-ট্যাক্স সরকারি কোষাগারে জমাদান নিশ্চিত করার জন্য সদর থানার অফিসার ইনচার্জ (ওসি)কে নির্দেশ প্রদান করা হয়।

আরও পড়ুন : টাঙ্গাইলে স্পিরিট পানে পাঁচজনের মৃত্যু

জেলা প্রশাসক জানান, ঐ সময় তিনি তার বাবাকে নিয়ে ডাক্তারের কাছে যাচ্ছিলেন। তার দক্ষ চালকের চেষ্টায় বড়ধরনের বিপদ থেকে আল্লা রক্ষা করেছেন।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা