ছবি : সংগৃহিত
অপরাধ
কারাগারে পলাতক আসামি

ফেনীতে গরু ব্যবসায়ীকে গুলি করে হত্যা

ফেনী প্রতিনিধি : ফেনীতে চাঁদার জন্য শাহ জালাল (২৬) নামে এক গরু ব্যবসায়ীকে গুলি করে হত্যা মামলার পলাতক প্রধান আসামি ফেনী পৌরসভার ৬নং ওয়ার্ড কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আদালতে আত্মসমর্পণ করেছেন।

আরও পড়ুন : পাঁচগাঁওয়ে নৌকার জয়, ইভিএম ভোগান্তিতে ভোটাররা!

সোমবার (১৩ মার্চ) তিনি আদালতে আত্মসমর্পণ করলে ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কামরুল ইসলাম তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলার এজাহার ও আদালত সূত্রে, কিশোরগঞ্জ থেকে ১৪টি গরু নিয়ে শাহজালাল ২০২১ সালের ১৫ জুলাই ফেনী আসেন। রাত ৩টার দিকে তার গরুবোঝাই ট্রাক ফেনীর সাহেব বাজার অতিক্রম করার সময় স্থানীয় কাউন্সিলর ও ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ (ভাগিনা কালাম) ট্রাকের পিছু নেন।

আরও পড়ুন : দুই পুলিশ ক্লোজড

ট্রাকটি ফেনী গার্লস ক্যাডেট কলেজ পার হয়ে সৈয়দ নগরের শাহ জালালের চাচাতো ভাইয়ের বাসার সামনে পৌঁছালে কালাম ও তার সহযোগীরা অস্ত্রের মুখে গরু ব্যবসায়ীকে জিম্মি করে। তার চিৎকার শুনে ঘর থেকে তার চাচাতো ভাই আল আমিন বের হলে তাকেও মারধর করা হয়।

আল আমিনের স্ত্রী সুমি কাউন্সিলর কালামের পায়ে ধরে স্বামীকে ছাড়িয়ে নিলেও শাহ জালালকে মোটরসাইকেলে তুলে নিয়ে যান। পরে পুলিশ সুলতানপুর এলাকার একটি পুকুর থেকে শাহ জালালের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে। এ ঘটনায় আবুল কালামকে প্রধান আসামি করে থানায় মামলা হলে দীর্ঘ ২০ মাস তিনি পলাতক ছিলেন।

আরও পড়ুন : ভালুকায় কিশোরির ঝুলন্ত লাশ উদ্ধার!

প্রসঙ্গত, ২০২১ সালের ১৫ জুলাই ফেনী পৌরসভার সুলতানপুর এলাকার একটি পুকুর থেকে ওই ব্যবসায়ীর লাশ উদ্ধার করে পুলিশ। নিহত শাহ জালাল কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার সাগুলি গ্রামের আবদুল জাব্বারের ছেলে। তিনি প্রতি বছর ফেনীতে কোরবানির পশু এনে বিক্রি করতেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা