প্রতীকী ছবি
সারাদেশ

কলাবাগানে মিলল ব্যবসায়ীর মরদেহ

জেলা প্রতিনিধি : বগুড়ার শিবগঞ্জে শ্বশুরবাড়ি সংলগ্ন কলাবাগান থেকে সাইদুল ইসলাম (৫২) নামের এক গরু ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আরও পড়ুন : রামপাল বিদ্যুৎকেন্দ্রে চুরি, আটক ৪

বৃহস্পতিবার (৩১ আগস্ট) সকালে উপজেলার মোকামতলা ইউনিয়নের মাঝপাড়া গ্রামের কলাবাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

সাইদুল ইসলাম ওই ইউনিয়নের চকপাড়া উত্তরপাড়া গ্রামের তবিব রহমানের ছেলে।

নিহতের ছোট ভাই শাহিন মিয়া জানান, বুধবার দিনগত রাত ১২টার পর কাউকে কিছু না জানিয়ে তার ভাই সাইদুল ইসলাম বাড়ি থেকে বের হয়ে যান। রাতে অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। পরে সকালে জানতে পারেন মাঝপাড়া গ্রামে শ্বশুরবাড়ি সংলগ্ন কলাবাগানে সাইদুলের মরদেহ মরদেহ পড়ে আছে।

আরও পড়ুন : সিরাজগঞ্জে ডেঙ্গুতে মারা গেল স্কুলছাত্রী

শাহিন মিয়া বলেন, ভাইয়ের প্রথম স্ত্রী মারা যাওয়ার পর পাশের মাঝপাড়া গ্রামের মোত্তালেবের মেয়ে নিপা আক্তারকে বিয়ে করেন। বিয়ের কয়েক মাস পর শ্বশুর মোতালেব একটি জমি বিক্রি করতে চাইলে সাইদুল তা কেনার জন্য টাকাও পরিশোধ করেন। কিন্তু তার শ্বশুর জমির দলিল বুঝিয়ে না দিয়ে টালবাহানা শুরু করেন। এ নিয়ে ভাইয়ের সঙ্গে তাদের দ্বন্দ্ব চলে আসছিল। বৃহস্পতিবার ওই জমির দলিলও হওয়ার কথা ছিল।

তবে ঘটনার পর থেকে সাইদুলের স্ত্রী নিপা আক্তার ও শ্বশুর মোত্তালেব হোসেন পলাতক থাকায় তাদের বক্তব্য পাওয়া যায়নি।

আরও পড়ুন : কিস্তির টাকা চাওয়ায় হত্যা, আটক ১

এ বিষয়ে মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (ইন্সপেক্টর) আশিক ইকবাল জানান, খবর পেয়ে সকালে সাইদুলের মরদেহ উদ্ধার করা হয়েছে। সুরতহাল প্রতিবেদন তৈরি করে হচ্ছে। এরপর মর্গে পাঠানো হবে।

তদন্ত পূর্বক জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা