ছবি : সংগৃহিত
অপরাধ

বখাটের হামলায় দুই ছাত্রী হাসপাতালে

নিজস্ব প্রতিনিধি : কুষ্টিয়া জেলার কুমারখালীতে দুই কলেজছাত্রীর উপর সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। এতে আহত হয়ে একজন বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। অপর জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

আরও পড়ুন : নন এমপিও শিক্ষকদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

রোববার (১২ মার্চ) এ হামলার ঘটনা ঘটে উপজেলার শিলাইদহ ইউনিয়নের মাজগ্রাম জোরালপুর এলাকায়।

আহত দু’ছাত্রী শিলাইদহ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির (মানবিক) ছাত্রী।

স্থানীয়রা সূত্রে, দুই ছাত্রীর উপর হামলাকারী মো. আশিক শেখ (২৫) বখাটে প্রকৃতির এবং মাদকাসক্ত হিসেবে পরিচিত। আশিক একই এলাকার মো. সলেমান শেখ ওরফে সলের ছেলে।

আরও পড়ুন : স্বামীকে ফাঁসাতে ছেলেকে হত্যা

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ ও এলাকাবাসী সূত্রে, রোববার সকাল সাড়ে ৮ টার দিকে ওই দুই কলেজ ছাত্রীসহ ৮-১০ জন ছাত্রী একটি কোচিং সেন্টারে পড়তে যাচ্ছিলেন। সে সময় বখাটে আশিক সোল (দা জাতীয় অস্ত্র) হাতে নিয়ে তাদের পিছন থেকে তাড়া করে।

ছাত্রীদের দৌড়ানো অবস্থায় এক ছাত্রীর মাথায় আঘাত করে ওই বখাটে। ছাত্রীটি হাত দিয়ে ঠেকাতে গেলে তার ডান হাতের কয়েকটি আঙ্গুল কেটে যায়। তাকে রক্ষায় এগিয়ে এলে আরেক ছাত্রীও হামলার শিকার হন।

স্থানীয়রা তাদের আহতাবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার কর্তব্যরত চিকিৎসক একজন ছাত্রীর ডান হাতের আঙ্গুলে সাতটি সেলাই দিয়ে হাসপাতালে ভর্তি রেখেছেন। অপর ছাত্রীকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়।

আরও পড়ুন : জরিমানা দিলেন কনের বাবা

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মহিলা ওয়ার্ডে চিকিৎসাধীন ছাত্রীটিকে আতঙ্কিত সময় কাটাতে দেখা যায়।

আহত ছাত্রী জানান, বখাটে আশিক ধারালো সোল দিয়ে তার মাথায় কোপ দিলে হাত দিয়ে ঠেকাতে গেলে তার হাতের আঙ্গুল কেটে যায়।

মেয়েকে হত্যার উদ্দেশ্যে বখাটে আশিক হামলা করেছে উল্লেখ করে আহত এই ছাত্রীর বাবা জানান, তিনি থানায় মামলা দায়ের করবেন।

আরও পড়ুন : কেএনএ’র গুলিতে সেনাসদস্য নিহত

এদিকে হামলার ঘটনার পর থেকেই ওই বখাটে পালিয়েছে। তবে তার বাবা সলেমান বলেন, তার ছেলে মাদকাসক্ত ও মানসিক ভারসাম্যহীন। দুর্ঘটনাবশত ঘটে গেছে বলেও জানান তিনি।

আহত ছাত্রীর হাতের আঙ্গুলে সাতটি সেলাই দেওয়া হয়েছে। তাকে পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। তবে তিনি বিপদমুক্ত বলেও জানান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আকুল উদ্দিন।

এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন কুমারখালী থানার ওসি মো. মোহসীন হোসাইন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা