ছবি : সংগৃহিত
অপরাধ

সুন্দরগঞ্জে রাস্তা নিয়ে সংঘর্ষে নিহত ১

গাইবান্ধা জেলা প্রতিনিধি : গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় বাড়ির যাতায়াতের রাস্তা নিয়ে সংঘর্ষে আহত সোহেল রানা (১৭) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। তার মৃত্যুর সংবাদে এলাকাবাসী উত্তেজিত হয়ে দুলা মিয়ার বাড়ি ঘর ভাংচুর করেছে।

আরও পড়ুন : মোটরসাইকেল দুর্ঘটনায় ৩ আরোহীর মৃত্যু

জানা যায়, সুন্দরগঞ্জ উপজেলার চন্ডিপুর ইউনিয়নের সীচা গ্রামের মৃত খলিলুর রহমানের পুত্র আহসান হাবিবের সাথে উত্তর শ্রীপুর (গাছ বাড়ি) গ্রামের মৃত নেশমত আলীর পুত্র দুলা মিয়ার বাড়ির রাস্তা নিয়ে বিরোধ চলে আসছিল।

গত ১৩ ফেব্রুয়ারি (সোমবার) সকালে উক্ত রাস্তা নিয়ে উভয় পক্ষের মধ্যে বাক বিতন্ডার এক পর্যায়ে দুলা মিয়া ও তার লোকজন লাঠি, ফারাই কাঠ দিয়া আহসান হাবিব ও সোহেল রানাকে এলোপাতারি ভাবে মারপিট করলে আহসান হাবিব ও সোহেল রানা আহত হয়।

আরও পড়ুন : রূপপুরে রুশ নাগরিকের মৃত্যু

আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নেওয়া হলে অবস্থা গুরুত্বর হওয়ায় তাদেরকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

সোহেল রানা চিকিৎসাধীন অবস্থায় সোমবার দিবগত রাত ২টার দিকে মারা যায়। তার মৃত্যুর খবর এলাকায় পৌছালে এলাকাবাসী উত্তেজিত হয়ে দুলা মিয়ার বাড়ি ঘর ভাংচুর করে।

সংবাদ পেয়ে কঞ্চিবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইসমাইল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনা স্থলে উপস্থিত হলে পরিস্থিতি নিয়ন্ত্রণ আসে।

আরও পড়ুন : শিশুকে ধর্ষণ করে হত্যা, আটক ১

এ হত্যাকাণ্ডের সাথে জড়িত রফিকুল ইসলামকে গাইবান্ধা ফায়ার সার্ভিস সংলগ্ন এলাকা থেকে আটক করেছে পুলিশ।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সরকার ইখতেখারুল মোকাদ্দেম এ তথ্য নিশ্চিত করেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা