ছবি : সংগৃহিত
অপরাধ

পাহাড়ে সন্ত্রাসী হামলার শিকার ৩ বাঙালি

খাগড়াছড়ি জেলা প্রতিনিধি : খাগড়াছড়ির রামগড় উপজেলায় পাহাড় আঞ্চলের সশস্ত্র সন্ত্রাসী সংগঠন ইউপিডিএফ কর্তৃক স্থানীয় তিন বাঙালি কে মারধর করার অভিযোগ পাওয়া গেছে।

আরও পড়ুন : গাইবান্ধায় ত্রিমুখি সংঘর্ষে নিহত ২

শনিবার (১১ ফেব্রুয়ারি) উপজেলার ১নং ইউনিয়নের প্রেমতলা নামক এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় আহতরা হলেন- নুরপুর এলাকার বাসিন্দা সাইফুল ইসলাম (২৮), বল্টুরাম টিলার বাসিন্দা সিএনজি চালক আবুল কালাম (৫৫) ও একই এলাকার সাইফুল ইসলাম (২২)। এদের মধ্যে কালাম ও সাইফুল সম্পর্কে শশুর-জামাতা।

আরও পড়ুন : নিখোঁজের ৮ দিন পর ব্যবসায়ীর লাশ উদ্ধার

আহত সাইফুল জানান, গতকাল সকালে জঙ্গলে বন মোরগ ধরতে গেলে স্থানীয় এলাকার কিছু উশৃঙ্খল উপজাতি যুবক তাকে কোন কারণ ছাড়াই মারধর শুরু করে এবং কোনো কথার উত্তর না দিয়ে পাশ্ববর্তী এলাকা অন্তুপাড়ায় নিয়ে আটকে রাখে।

অপরদিকে আহত কালাম বলেন, ইউপিডিএফের চাঁদা কালেক্টর সজল ত্রিপুরা তাকে ও তার জামাতাকে ফোন করে প্রেমতলা এলাকায় যেতে বলেন। তারা সেখানে গেলে হঠাৎ কিছু বুঝে উঠার আগেই সজল ও তার সহযোগীরা তাদের আটক করে প্রচন্ড মারধর করে ফেলে রেখে যায়।

আরও পড়ুন : নির্বাচনকালীন সরকারের প্রধান শেখ হাসিনাই

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। আহত ৩ জনই বর্তমানে রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

রামগড় থানা পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এই ঘটনায় অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/এনজে/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা