ছবি : সংগৃহিত
অপরাধ

নিখোঁজের ৮ দিন পর ব্যবসায়ীর লাশ উদ্ধার

গাইবান্ধা জেলা প্রতিনিধি : গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় ফজরের নামাজ পড়তে বেরিয়ে যাওয়ার পর নিখোঁজ হওয়া ব্যবসায়ী সোলায়মান হোসেনের (৫৪) মরদেহ আটদিন পর বগুড়ার রেল লাইনের পাশ থেকে উদ্ধার করেছে সান্তাহার রেলওয়ে পুলিশ।

আরও পড়ুন : নির্বাচনকালীন সরকারের প্রধান শেখ হাসিনাই

ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাওছার আলী বলেন, শনিবার (১১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে সান্তাহার জিআরপি পুলিশ টেলিফোনে বলেন, শুক্রবার (১০ ফেব্রুয়ারি) দিবাগত রাতে রেলে কাটা পড়া এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।

তিনি আরও বলেন, তাদের দেওয়া তথ্য ও বর্ণনার ভিত্তিতে ধারণা করা হচ্ছিল মরদেহটি নিখোঁজ সোলায়মানের। পরে বিকেল ৩টার দিকে নিহতের স্বজনরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি নিখোঁজ ব্যবসায়ী সোলায়মানের বলে শনাক্ত করেন।

আরও পড়ুন : সাগর-রুনীসহ সব সাংবাদিক হত্যার বিচার দাবি

এর আগে গত শুক্রবার (৩ ফেব্রুয়ারি) ফজরের নামাজ আদায়ের জন্য বাড়ির অবস্থিত দক্ষিণ বুড়াইল (কল্ল্যাবেড় জামে মসিজদ) যাওয়ার জন্য ভোর রাতে বাড়ি থেকে বের হন সোলায়মান। তারপর থেকেই নিখোঁজ হন তিনি।

অনেক খোঁজাখুঁজির পর না পেয়ে গত ৪ ফেব্রুয়ারি (শনিবার) ফুলছড়ি থানায় একটি সাধারণ ডায়েরি করে সোলায়মানের ছোট ভাই আব্দুর রউফ। এরপর থেকে বিভিন্ন সময়ে মোবাইল ফোনে সোলায়মানের পরিবারের কাছে চাঁদা দাবি করে আসছিল দুর্বৃত্তরা।

আরও পড়ুন : টেকনাফে রাজনীতির মাঠ উত্তপ্ত

সোলায়মানকে অক্ষত অবস্থায় ফিরে পেতে গত ৯ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) দুপুরে ফুলছড়ি উপজেলা পরিষদের সামনের রাস্তায় বিক্ষোভ ও মানবন্ধন কর্মসূচি পালন করে পরিবার ও এলাকাবাসী।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা