ছবি : সংগৃহিত
অপরাধ

দায়ের কোপে প্রাণ গেল বাবার

সান নিউজ ডেস্ক : ময়মনসিংহ সদর উপজেলায় জমির দাগ নম্বর ভুল হওয়ায় ছেলে আ. মতিনের (৩৫) দায়ের কোপে এক বৃ্দ্ধ নিহত হয়েছেন।

আরও পড়ুন : ১৭ বছর পালিয়ে ছিলেন ফাঁসির আসামি

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার পরানগঞ্জ ইউনিয়নের আব্দুল্লাহপুর গ্রামে এ হত্যাকান্ড ঘটে।

নিহত জয়নুদ্দিনের (৭৫) প্রথম স্ত্রীর সন্তান আ. মতিনে ঘটনার পর থেকে পলাতক।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) ফারুক হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুন : রিকশাচালক ও পথচারীদের মাঝে গোলাপ বিতরণ

ফারুক জানান, ‘নিহত জয়নুদ্দিনের দুই স্ত্রী। তিনি তার প্রথম স্ত্রীর সন্তান আ. মতিন ও দ্বিতীয় স্ত্রীর সন্তান শাকিবকে তিন কাঠা জমি লিখে দেন।

ঐ জমির দাগ নম্বর ভুল হওয়ায় তাদের মধ্যে বিরোধ চলছিল। মঙ্গলবার ভোরে জয়নুদ্দিন ধানক্ষেতে পানি দিচ্ছিলেন।

এ সময় আ. মতিন পেছন থেকে দা দিয়ে কোপ দিয়ে হত্যা করে পালিয়ে যান।’

আরও পড়ুন : বিএনপির মধ্যে নির্বাচনে হেরে যাওয়ার ভয়

তিনি আরও জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

সান নিউজ/এনজে/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা