অপরাধ

কারাগারে বিএনপির ৪৭ নেতাকর্মী 

সান নিউজ ডেস্ক : খুলনায় নাশকতা সৃষ্টির অভিযোগে দায়ের করা মামলায় বিএনপির ৪৭ নেতাকর্মীকে কারাগারে প্রেরণ করেছে আদালত।

আরও পড়ুন: পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট আর নেই

রোববার (৫ ফেব্রুয়ারি) জেলা ও দায়রা জজ মীর শফিকুল আলমের আদালত এ আদেশ দেন।

আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. মোমরেজুল ইসলাম জানান, ‘খুলনার বটিয়াঘাটা, ডুমুরিয়া, পাইকগাছা তিন থানায় দায়ের করা মামলায় ৬১ নেতাকর্মী হাইকোর্ট থেকে ৬ সপ্তাহের আগাম জামিন নিয়েছিলেন। গত ২২ জানুয়ারি তারা খুলনা জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়। আদালত নথি তলব করে আজ রোববার শুনানির দিন ধার্য করেছিলেন। আজ ৬১ জনের মধ্যে একজন অসুস্থ থাকায় ৬০ জন আদালতে হাজির হন। তাদের মধ্যে ১৩ জনের জামিন মঞ্জুর করা হয়। আর বাকি ৪৭ জনের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করেছেন আদালত।’

এই তিন থানার পৃথক তিনটি মামলায় পাইকগাছা থানা বিএনপি'র সাধারণ সম্পাদক এস এম এনামুল হক, বটিয়াঘাটা থানা বিএনপির সভাপতি খায়রুল ইসলাম জনি, সাধারণ সম্পাদক খন্দকার ফারুক, জলমা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আশিকুজ্জামানসহ ৪৭ নেতাকর্মীর বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা দায়ের করা হয়েছে বলে জানান খুলনা জেলা বিএনপির আহ্বায়ক আমীর এজাজ ।

বিএনপির আহ্বায়ক আরও জানান, ‘নেতাকর্মীদের আটক রেখে সরকার বিএনপিকে দমিয়ে রাখতে চায়, যাতে সমাবেশ সফল করতে না পারি। এর আগে খুলনা মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন, জেলা বিএনপির সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী, মহানগর যুবদলের সভাপতি মাহবুব হাসান পিয়ারু, জেলা যুবদলের সাধারণ সম্পাদক এবাদুল হক রুবায়েদসহ অসংখ্য নেতাকর্মীকে কারাগারে আটকে রেখেছে।’

তিনি বলেন, ‘বিএনপির সমাবেশের দিন হঠাৎ করেই আওয়ামী লীগ শান্তি সমাবেশ করেছে, যাতে আমাদের সমাবেশ সফল না হয়। কিন্তু বিএনপি এখন জনগণের দল। যার প্রমাণ খুলনা বিভাগীয় সমাবেশে লাখ লাখ জনতার উপস্থিতি। নেতাকর্মীদের আটকে রাখার পরও আমরা সফলভাবে বিভাগীয় সমাবেশ সম্পন্ন করেছি আমরা।’

আরও পড়ুন: চিলিতে দাবানলে নিহত ২৩

এছাড়াও বিএনপি নেতাকর্মীরা সবকিছু উপেক্ষা করে ১০ দফা দাবি বাস্তবায়ন করবেন বলেও জানান তিনি।

সান নিউজ/এনজে/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা