অপরাধ

মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩৪

সান নিউজ ডেস্ক: রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৩৪ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

আরও পড়ুন: নাইজেরিয়ায় বন্দুক হামলায় নিহত ৪০

শনিবার (৪ ফেব্রুয়ারি) সকালে ডিএমপির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

ডিএমপি জানায়, শুক্রবার (৩ ফেব্রুয়ারি) সকাল ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন থানা এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

আরও পড়ুন: পানি সঙ্কটে দক্ষিণ আফ্রিকা

এসময় গ্রেফতারদের কাছ থেকে ১ হাজার ৯৬৫ পিস ইয়াবা, ১২০ গ্রাম হেরোইন, ১০ বোতল ফেনসিডিল, ইনজেকশন ৪৫টি, দেশি মদ ২ বোতল, বিয়ার ২৫ ক্যান ও ৩৬ কেজি ৮২৫ গ্রাম গাঁজা জব্দ করা হয়।

তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩১টি মামলা রুজু হয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা