অপরাধ

আগ্নেয়াস্ত্র ও চোরাই মোটরসাইকেলসহ গ্রেফতার ৫

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সোনাইমুড়ীতে তিনটি দেশীয় তৈরী পাইপগান ও চোরাই মোটরসাইকেলসহ পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ।

আরও পড়ুন: ধলেশ্বরী নদী থেকে হাত-পা বিহীন মরদেহ উদ্ধার

গ্রেফতারকৃতরা হলেন, জেলার চাটখিল উপজেলার ছয়ানী গ্রামের বাবলুর ছেলে বাদল হোসেন (২৫), নুরনবীর ছেলে রাকিব হোসেন ওরফে রানা। (২৪), খলিপাড়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে শাহ ইমরান হোসেন শান্ত (২০) মাইজদী হাউজিং এলাকার মৃত সোলেমান বানুর ছেলে আহসান হাবিব (২০) ও মাহাবুব আলমের ছেলে নাজমুল হাসান ওরফে বিনয় (২২)।

সোমবার (৩০ জানুয়ারি) দুপুরে আসামিদের নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। এর আগে, গতকাল রোববার কক্সবাজার থেকে তাদের গ্রেফতার করে পুলিশ।

আরও পড়ুন: ২০ টাকার ইনজেকশন এক হাজার টাকায় বিক্রি করায় জরিমানা

পুলিশ জানায়, গত ৮ জানুয়ারি মৃৎ শিল্প ব্যবসায়ী সাইদুল গাজী চাঁদপুর জেলায় মেলা শেষ করে মালামালসহ ১টি পিকআপ এবং ১টি মোটরসাইকেল যোগে বেগমগঞ্জের চৌমুহনী বাণিজ্য মেলায় অংশগ্রহনের লক্ষ্যে রওয়ানা দেয়। যাত্রা পথে চাটখিল টু সোনাইমুড়ী আঞ্চলিক মহাসড়কের জায়গায় বাজারের পূর্ব পাশে পৌঁছলে কতিপয় লোক মোটরসাইকেল যোগে এসে তাদের পিকআপ ও মোটরসাইকেলকে গতিরোধ করে। একপর্যায়ে পিকআপের গ্লাস ভাংচুর করে আব্দুল্লাহ নামে এক ব্যক্তিকে কিরিচ দিয়ে কোপ মেরে ব্যবসায়ী সাইদুল গাজীর (২৭) থেকে নগদ চার লক্ষ টাকা টাকা ও তার কর্মচারী আবদুল্লাহ (২৮) থেকে একটি সাওমি মোবাইল, নগদ ৫ হাজার টাকা, ১টি টিভিএস মোটরসাইকেল এবং পিকআপের ড্রাইভার সাগর হোসেন বাদশার (৩১) থেকে ১০হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়।

পুলিশ আরো জানায়, উক্ত মামলা তদন্তকালে পুলিশ জানতে পারে একটি চক্র চাটখিল-সোনাইমুড়ী মহাসড়কে দীর্ঘদিন যাবত রাতের বেলা নির্জন স্থানে পথচারী, মোটরসাইকেল আরোহীদের আক্রমণ করে টাকা পয়সা সহ মূল্যবান সামগ্রী এমনকি মোটর সাইকেল ছিনিয়ে নিয়ে যায়। এই দলের নেতৃত্বে থাকা মাসুম বাদল ও রাকিব পলাতক রয়েছে। এদের মধ্যে মাসুমের প্রধান কাজ ছিনতাই সংঘঠন ও চোরাই মোটরসাইকেল বিভিন্ন স্থানে বিক্রয় করা।

আরও পড়ুন: নোয়াখালীতে ভারতীয় হাই কমিশনার

নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, আসামিদের বিচারিক আদালতে সোপর্দ করা হয়েছে।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা