অপরাধ

‘হালুয়া’ খেয়ে সর্বস্বান্ত শতশত মানুষ, আতপর...

সান নিউজ ডেস্ক: ঢাকার শনির আখড়া থেকে অজ্ঞান পার্টির ৫ জনকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। গ্রেপ্তারকৃতরা গত ২০ বছরে ধরে প্রায় ৭শ মানুষকে অজ্ঞান করে লুটে নিয়েছে তাদের সবকিছু।

আরও পড়ুন: নাইটক্লাবে গোলাগুলি, নিহত ৮

অজ্ঞান পার্টির মূলহোতা মিজান এক সময় ছিলেন সবজি বিক্রেতা। এরপর কাজ করতেন মোজার দোকানে। পরে জড়িয়ে পড়েন এ কাজের সাথে। এ কাজে রিবট্রিল ও মিলিয়াম জাতীয় ঘুমের ট্যাবলেট গুঁড়ো করে তা চ্যবন প্রাশ ও খোরমার সাথে মিশিয়ে তৈরি করা হয় বিশেষ হালুয়া। যা খেলে মানুষের নেশা ও ঘুম আসে। অনেকে জ্ঞান হারিয়ে ফেলে।

যৌনশক্তি বৃদ্ধি ও পেটের সমস্যার উপশমের কথা বলে বিভিন্ন জায়গায় এই বিশেষ হালুয়া বিক্রি করে অজ্ঞান পার্টির সদস্যরা। তাদের সাথে কথা বলে জানা যায়, প্রথমে তারা কোনো ব্যক্তিকে টার্গেট করে তাকে হালুয়া খেতে প্রলুব্ধ করে। খাওয়ার পর ওই ব্যাক্তি জ্ঞান হারিয়ে ফেললে সবকিছু নিয়ে সটকে পড়ে চক্রের সদস্যরা।

আরও পড়ুন: রেমিট্যান্সের পালে হাওয়া

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান হারুন অর রশিদ জানান, এরা ভ্রাম্যমাণ অপরাধী। তাদের খাওয়ানো নেশাজাতীয় দ্রব্যের বিষক্রিয়ায় মানুষের মৃত্যুও হতে পারে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা