অপরাধ

স্বর্ণ ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি

শফিক স্বপন, মাদারীপুর: মাদারীপুর পৌরসভার লঞ্চঘাট সবুজবাগ এলাকায় দুই ব্যবসায়ীর বাড়িতে সুকৌশলে প্রবেশ করে ৫০ ভরি স্বর্ণালংকার, নগদ দুই লাখ টাকা, মোবাইল ফোনসহ ৪২ লাখ টাকার মালামাল নিয়ে গেছে ডাকাত দল। মঙ্গলবার (১১ অক্টোবর) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।

আরও পড়ুন: সর্বোচ্চ ভোটে নির্বাচিত বাংলাদেশ

এ সময় স্থানীয় বাসিন্দারা ধাওয়া করে তামিম ঘরামী (২০) নামে ডাকাত দলের এক সদস্যকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে। আটককৃত তামিম কালকিনি উপজেলার ভুরঘাটা এলাকার আলিম ঘরামীর ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মাদারীপুর পৌরসভার লঞ্চঘাট সবুজবাগ এলাকার শিকদার মোটরের মালিক ব্যবসায়ী গোলাম নবী শিকদার ও তার ভাই স্বর্ণ ব্যবসায়ী গোলাম রসুল শিকদার দীর্ঘদিন ধরে এক সাথে বসবাস করে আসছে। তাদের দুই ভাইয়ের বসতঘরে সুকৌশলে প্রবেশ করে একদল মুখোশধারী ডাকাত। ঘরে প্রবেশ করে ডাকাতদল অস্ত্রের মুখে পরিবারের সকল সদস্যদের রশি দিয়ে হাত-পা বেঁধে ৫০ ভরি স্বর্ণালংকার, নগদ ২ লাখ টাকা, ৩টি মোবাইল ফোনসহ ৪২ লাখ টাকার মালামাল নিয়ে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় ধাওয়া করে তামিম নামের এক ডাকাত সদস্যকে ধরে পুলিশের কাছে সোপর্দ করে। এ ঘটনায় মাদারীপুর সদর মডেল থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

আরও পড়ুন: প্রাইভেটকারের ধাক্কায় হতাহত ৩

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী বলেন, এ ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে। একজনকে ধরে পুলিশের কাছে সোপর্দ করে স্থানীয় বাসিন্দারা। আটককৃত তামিম ডাকাত দলের আরও তিন সদস্যের কথা স্বীকার করেছে।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা