ট্রেনে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ৫
অপরাধ

ট্রেনে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ৫

সান নিউজ ডেস্ক: রাজধানীর কমলাপুর রেলস্টেশনে তুরাগ কমিউনিটি ট্রেনে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন এক কিশোরী (১৭)। এ ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করেছে রেলওয়ে পুলিশ।

আরও পড়ুন:

শুক্রবার (৭ অক্টোবর) দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

গ্রেফতারকৃতরা হলেন- সুমন (২১), নাইম (২৫), নাজমুল (২৫), আনোয়ার (২০) ও রোমান প্রকাশ কালু (২২)।

এছাড়া এ ঘটনায় জড়িত থাকার অভিযোগ পলাতক একজনকে গ্রেফতারের চেষ্টা করছে পুলিশ।

আরও পড়ুন:

ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফেরদাউস আহম্মেদ বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেছেন।

ওসি মো. ফেরদাউস আহম্মেদ জানান, ওই কিশোরীর বাড়ি নেত্রকোনা। শুক্রবার রাতে সে নেত্রকোনা থেকে হাওর এক্সপ্রেসে ঢাকার কমলাপুর রেলস্টেশনে আসেন। পরে কৌশলে কয়েকজন তরুণ-যুবক কিশোরীকে স্টেশনের ১নং প্ল্যাটফর্মের তুরাগ কমিউনিটি ট্রেনের একটি বগিতে নিয়ে যান। সেখানে তাকে সংঘবদ্ধ ধর্ষণ করে ফেলে রেখে যান।

আরও পড়ুন:

ওসি আরও বলেন, ‘ঘটনায় জড়িত পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। ইমরান নামে একজন পলাতক। তাকেও গ্রেফতারে অভিযান চালাচ্ছে পুলিশ।’

এদিকে ভুক্তভোগী কিশোরীর স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ফরেনসিক বিভাগে নেওয়া হয়েছে জানিয়েছে রেলওয়ে পুলিশ।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা