স্পা সেন্টারে অভিযান, আটক ২৫
অপরাধ

স্পা সেন্টারে অভিযান, আটক ২৫

সান নিউজ ডেস্ক : রাজধানীর গুলশান এলাকার তিনটি স্পা সেন্টার অভিযান চালিয়ে পতিতাবৃত্তি ও অনৈতিক কর্মকাণ্ড চালানোর অভিযোগ ২৫ জনকে আটক করেছে পুলিশ।

আরও পড়ুন: নাইজেরিয়ায় নৌকাডুবি, নিহত ৭৬

রোববার (৯ অক্টোবর) দিবাগত রাতে এই অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তারদের মধ্যে ১৯ নারী ও ৬ পুরুষ। গুলশান-২ এর দ্য বেস্ট স্পা, অপ্পো থাই স্পা ও গুলশান-১ এর লোটাস থাই স্পা সেন্টারে অভিযান চালানো হয়।

আরও পড়ুন: বিশ্বে কমেছে শনাক্ত ও প্রাণহানি

গুলশান থানার উপ-পরিদর্শক (এসআই) মিরাজ আকন জানান, রাতে গোপন সংবাদ আসে গুলশান-২ এর দুটি ও গুলশান-১ এর একটি স্পা সেন্টারে অনৈতিক কর্মকাণ্ড চলছে। সেখানে নারীদের দিয়ে স্পা সেন্টারের আড়ালে পতিতাবৃত্তি করানো হচ্ছে। এ অভিযোগে গুলশান থানার একাধিক টিম রাত ৮টা থেকে স্পা সেন্টারগুলোতে অভিযান চালায়। অভিযানে দেখা যায়, স্পা সেন্টারগুলোতে পতিতাবৃত্তির কাজ চলছিল।

তিনি আরও বলেন, স্পা সেন্টারের আড়ালে পতিতাবৃত্তির অভিযোগের সত্যতা পাওয়ায় ২৫ জনকে আটক করা হয়। যাদের মধ্যে গুলশান-২ এ অবস্থিত দ্য বেস্ট স্পা সেন্টার থেকে ৯ নারী ও ২ পুরুষ, অপ্পো থাই স্পা থেকে ৬ নারী ও ৩ পুরুষ এবং গুলশান-১ এর লোটাস থাই স্পা থেকে ৪ নারী ও একজন পুরুষকে আটক করা হয়েছে।

আরও পড়ুন: আ’লীগ নেতাকে কুপিয়ে হত্যা

আটকদের মধ্যে ১৯ নারী ও ৬ পুরুষ। তাদের বিরুদ্ধে গুলশান থানায় একটি মামলা প্রক্রিয়াধীন বলেও তিনি জানান।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা