বড়াইগ্রামে জোরপূর্বক মাদরাসা ছাত্রীকে ধর্ষণ
অপরাধ

বড়াইগ্রামে জোরপূর্বক মাদরাসা ছাত্রীকে ধর্ষণ

নাটোর প্রতিনিধি : নাটোরের বড়াইগ্রামে নানার বাড়ি থেকে ফেরার পথে জোরপূর্বক আখের জমিতে নিয়ে এক মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের ঘটনা ঘটেছে।

আরও পড়ুন : আমিরাতের প্রেসিডেন্টকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

রোববার ( ১৫ মে ) এ ঘটনায় আদালতে ভিকটিমের জবানবন্দী রেকর্ড করা হয়েছে। এর আগে শনিবার ( ১৪ মে ) রাতে ওই ছাত্রীর বাবা বাদী হয়ে ধর্ষণের অভিযোগে থানায় মামলা দায়ের করেন।

মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেলে ওই ছাত্রী নানার বাড়ি থেকে নিজ বাড়িতে ফিরছিল। পথে উপজেলার জোনাইল ইউনিয়নের সংগ্রামপুর গ্রামের আজাহার হোসেনের ছেলে সিঙ্গাপুর প্রবাসী নাজমুল হাসান নাহিদ তাকে জোরপূর্বক রাস্তার পাশের আখের জমিতে নিয়ে ধর্ষণ করে।

আরও পড়ুন : পি কে হালদারকে বাংলাদেশে হস্তান্তর করা হবে

এ সময় মেয়েটির কান্নার শব্দে প্রতিবেশীরা এগিয়ে এলে নাজমুল পালিয়ে যায়। ঘটনার পর থেকে সে পলাতক রয়েছে।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সিদ্দিক বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা